1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত। পটিয়া শাহ আমির উচ্চ বিদ্যালয়ের এডহক  কমিটির সভাপতি মফিজুর রহমান সংবর্ধিত সিএসসিআর-এ চরম গাফিলতি: মায়ের ইনজেকশন দেওয়া হলো নবজাতককে, শিশু আইসিইউতে, নার্স পলাতক জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত। প্রিয়নবী রহমাতুল্লিল আলামীনের শৈশব ও কৈশোর জীবন -কায়মা জান্নাত বোয়ালখালীবাসী অতিরিক্ত ভাড়া নৈরাজ্য থেকে কোনোভাবেই রেহাই পাচ্ছে না: মোস্তানছিরুল হক চৌধুরী।

আনজুমান এডুকেশন বোর্ডের পরিদর্শন কার্যক্রমে টেকনাফের দুই মাদ্রাসায় উন্নয়নের নতুন দিগন্ত

  • সময় সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ২৬৩ পঠিত

মুহাম্মদ বোরহান উদ্দিন

আজ ১৩ এপ্রিল ২০২৬ সোমবার,
মাদ্রাসা শিক্ষাকে আধুনিক, যুগোপযোগী ও মানসম্মত ধারায় এগিয়ে নিতে আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ড (AEMB) ধারাবাহিকভাবে পরিদর্শন, মনিটরিং ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এরই অংশ হিসেবে আজ টেকনাফ উপজেলার দুইটি গুরুত্বপূর্ণ দাখিল মাদ্রাসায় সফল পরিদর্শন সম্পন্ন হয়েছে।

পরিদর্শনের উদ্দেশ্য ছিল শিক্ষার গুণগত মানোন্নয়ন, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, আধুনিক পাঠদান পদ্ধতি নিশ্চিতকরণ, স্বাস্থ্যকর ক্যাম্পাস গঠন এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনাকে আরও গতিশীল করা।

সকাল ১০:৩০ মিনিটে লেংগুরবিল মহিউচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসা পরিদর্শন করা হয়। ২০০৫ সালে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানে ৯ জন শিক্ষক, ২ জন ইমাম ও মুয়াজ্জিন এবং ২২০ জন শিক্ষার্থী রয়েছে।

দুপুর ১২:০০ ঘটিকায় হ্নীলা গাউসীয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা পরিদর্শন করা হয়। ২০০৩ সালে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানে ১২ জন শিক্ষক এবং ২৫৬ জন শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে।

পরিদর্শনকালে প্রতিনিধিদল শ্রেণিকক্ষের পাঠদান কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি, একাডেমিক অগ্রগতি, প্রশাসনিক নথিপত্র, অবকাঠামো, পরিচ্ছন্নতা, শৃঙ্খলা, প্রযুক্তির ব্যবহার এবং সামগ্রিক শিক্ষাবান্ধব পরিবেশ গভীরভাবে পর্যবেক্ষণ করেন।

একই সঙ্গে শিক্ষক, পরিচালনা পরিষদ, অভিভাবক প্রতিনিধি ও সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময় করে বাস্তবসম্মত পরামর্শ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। এসব সুপারিশ ভবিষ্যতে প্রতিষ্ঠান দুটির সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

পরিদর্শন শেষে AEMB প্রতিনিধিদল উভয় প্রতিষ্ঠানের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং বলেন, নৈতিক মূল্যবোধ, আধুনিক জ্ঞান ও দক্ষ মানবসম্পদ তৈরির কেন্দ্র হিসেবে মাদ্রাসাগুলোকে গড়ে তুলতে AEMB সর্বদা কাজ করে যাবে।

পরিদর্শন টিমে উপস্থিত ছিলেন প্রফেসর ডক্টর নূর কে এম আকবর হোসেন, চেয়ারম্যান, AEMB; জনাব এম এ হামিদ, FCMA, ভাইস চেয়ারম্যান, AEMB; প্রফেসর আবু ছালেহ মুহাম্মদ নঈম উদ্দিন, সচিব, AEMB; প্রফেসর মুহাম্মাদ গোফরান, যুগ্ম সচিব, AEMB এবং মুফতি আল্লামা সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান, সদস্য, AEMB।

আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের এ ধরনের নিয়মিত তদারকি কার্যক্রম মাদ্রাসা শিক্ষার গুণগত উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং টেকসই শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট