1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত। পটিয়া শাহ আমির উচ্চ বিদ্যালয়ের এডহক  কমিটির সভাপতি মফিজুর রহমান সংবর্ধিত সিএসসিআর-এ চরম গাফিলতি: মায়ের ইনজেকশন দেওয়া হলো নবজাতককে, শিশু আইসিইউতে, নার্স পলাতক জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত। প্রিয়নবী রহমাতুল্লিল আলামীনের শৈশব ও কৈশোর জীবন -কায়মা জান্নাত বোয়ালখালীবাসী অতিরিক্ত ভাড়া নৈরাজ্য থেকে কোনোভাবেই রেহাই পাচ্ছে না: মোস্তানছিরুল হক চৌধুরী।

পহেলা বৈশাখে দুই টাকায় স্কুলে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ব্যতিক্রমী ফল উৎসব

  • সময় মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৩৩৮ পঠিত

 

পহেলা বৈশাখ উপলক্ষ্যে সুবিধাবঞ্চিত শিশুদের আনন্দ দিতে ব্যতিক্রমী এক উদ্যোগ গ্রহণ করেছে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন। সংগঠনটির উদ্যোগে “দুই টাকায় স্কুল”-এ আয়োজন করা হয় একটি আনন্দঘন ফল উৎসব।

উৎসবে স্কুলের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে মৌসুমী বিভিন্ন ফল বিতরণ করা হয়। আম, কলা, পেয়ারা, তরমুজসহ নানা ধরনের ফল পেয়ে আনন্দে মেতে ওঠে শিশুরা। নতুন বছরের প্রথম দিনটিকে ঘিরে তাদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

উক্ত অনুষ্ঠানে দুই টাকায় স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য উৎপল কুমার দাশ-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মহিলা সম্পাদক সামসুন নাহার সামু, দুই টাকায় স্কুলের শিক্ষিকা জান্নাতুল মাওয়া মুমু, তনু আক্তার ও মোঃ রাশেদ প্রমুখ।

আয়োজকরা জানান, এই উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে পহেলা বৈশাখের আনন্দ ছড়িয়ে দেওয়া এবং পুষ্টিকর খাবারের গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরি করা।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আলী বলেন, “আমরা চাই সমাজের প্রতিটি শিশু সমানভাবে উৎসবের আনন্দ উপভোগ করুক। নতুন বছর তাদের জীবনে সুখ ও সম্ভাবনার বার্তা বয়ে আনুক—এই প্রত্যাশাই আমাদের।”

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্বেচ্ছাসেবক ও অভিভাবকরাও উপস্থিত ছিলেন। তারা এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান।
এই আয়োজন নতুন বছরের সূচনালগ্নে ভালোবাসা, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট