1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত। পটিয়া শাহ আমির উচ্চ বিদ্যালয়ের এডহক  কমিটির সভাপতি মফিজুর রহমান সংবর্ধিত সিএসসিআর-এ চরম গাফিলতি: মায়ের ইনজেকশন দেওয়া হলো নবজাতককে, শিশু আইসিইউতে, নার্স পলাতক জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত। প্রিয়নবী রহমাতুল্লিল আলামীনের শৈশব ও কৈশোর জীবন -কায়মা জান্নাত বোয়ালখালীবাসী অতিরিক্ত ভাড়া নৈরাজ্য থেকে কোনোভাবেই রেহাই পাচ্ছে না: মোস্তানছিরুল হক চৌধুরী।

পটিয়া লাখেরা উচ্চ বিদ্যালয়ে অবসরকালীন সংবর্ধনা ও মেধাবৃত্তি সনদ বিতরণ।

  • সময় বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ২০৩ পঠিত

আলমগীর আলম, পটিয়া।

পটিয়া উপজেলার লাখেরা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক স্বপন কান্তি চৌধুরীর অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা ও অনোমা মেধাবৃত্তি সনদ বিতরণ অনুষ্ঠান গতকাল ১৬ ই এপ্রিল বৃহস্পতিবার  অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষক, শিক্ষার্থী ও জ্ঞানতাপস ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু সঞ্জীব কুসুম চৌধুরী।
এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের বিশিষ্ট শিক্ষাবিদ শিক্ষক ড. শামসুদ্দিন শিশির।
প্রধান আলোচক ছিলেন পটিয়া খলিলুর রহমান মহিলা ডিগ্রি কলেজের প্রাত্তন অধ্যক্ষ  শিক্ষাবিদ অধ্যক্ষ আবু তৈয়র।
বিশেষ অতিথি ছিলেন  প্রকৌশলী বিধান বড়ুয়া, প্রধান শিক্ষক মোহাম্মদ এরফান, মাষ্টার শ্যামল কান্তি দে এবং শিক্ষক রুপক শীল প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন  বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক-শিক্ষিকা, কর্মচারীবৃন্দ ও শিক্ষার্থীরা।
এতে বক্তারা বলেন, দীর্ঘ কর্মজীবনে স্বপন কান্তি চৌধুরী শিক্ষাক্ষেত্রে যে অবদান রেখেছেন, তা বিদ্যালয়ের জন্য গৌরবের।
তাঁর আদর্শ ও শিক্ষাদান পদ্ধতি ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
তারা তাঁর অবসরকালীন জীবনের জন্য সুস্বাস্থ্য, সুখ ও গৌরবময় সময় কামনা করেন।

অনুষ্ঠানে অনোমা মেধাবৃত্তি অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।

শেষে অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক স্বপন কান্তি চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট