1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
টাঙ্গাইলে বাগীশিক এর গীতা সম্মেলন চট্টগ্রামের যানজট নিরসনে নাগরিক ফোরামের ২৫ দফা স্মারকলিপি রাউজানে মানব কল্যাণে ধম্মকথার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পটিয়ায় টাইলসের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু পটিয়ায় দোকানের ভাড়া চাওয়ায় মসজিদের মোতোয়াল্লির ওপর হামলার অভিযোগ বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম ইপিজেড–পতেঙ্গা অঞ্চল কমিটি গঠনকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিভিন্ন রাজনৈতিক দল থেকে ১৫৫ নেতাকর্মী যোগ দিলেন পটিয়া এনসিপিতে পটিয়া ও বোয়ালখালী  দুই থানার ওসির নেতৃত্বে মাদক বিরোধী সমাবেশ ও র‌্যালি পটিয়ায় যুব ও কিশোরদের নিয়ে মাদকবিরোধী মতবিনিময় সভা পটিয়ায় ১২ দিনের ব্যবধানে আবারও অজ্ঞাত লাশ উদ্ধার শ্রীমাই খালে মিলল যুবকের মরদেহ

চট্টগ্রামে ওরসে ইমাম বুখারী রহ. অনুষ্ঠিত

  • সময় শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৩৩৮ পঠিত

মুহাম্মদ বোরহান উদ্দিন
চট্টগ্রাম মহানগর

হাদীসের খেদমতে ইমাম বুখারী রহঃ ও মুফতি আমিমুল ইহসান রহঃ এর অবদান চিরস্মরণীয়-অধ্যক্ষ মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আলকাদেরী

১৭এপ্রিল ২০২৬ইং, জুমাবার আমিরুল মুমিনীন ফিল হাদিস, ইমামুল মুহাদ্দিসীন, সৈয়্যদুনা আবু আব্দুল্লাহ্ মুহাম্মদ বিন ইসমাইল বুখারী (রহ), হযরত খাজা ওসমান হারুনী (রহ), মুফতি আমিমুল ইহসান বারকাতী (রহ.), হযরত শাহ আবদুল আজিজ মুহাদ্দিস দেহলভী (রহ.) আল্লামা শেখ সাদী (রহ.) ও মুফতি সাহেব হুজুরের আম্মাজান সৈয়দা সাখিনা বেগমও সহধর্মিণী মরহুমা আলহাজ্বা সৈয়দা জাহানারা বেগমের মাসিক ফাতেহা শরীফ উপলক্ষে ওরসে ইমাম বুখারী রহঃ সম্পন্ন হয়েছে।

এই উপলক্ষে বাদ আসর হতে পবিত্র খতমে কুরআন মজিদ, বাদ মাগরিব হতে খতমে সহীহ বুখারী শরীফ, বাদ এশা খতমে গাউসিয়া শরিফ ও ইমাম বুখারী রহঃ এবং আউলিয়য়ায়ে কেরামের জীবনীর ওপর বয়ান-তকরির ও
আজিমুশশান মিলাদ মাহফিল জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা, চট্টগ্রামের অধ্যক্ষ (সাবেক) মুফতি-এ আহলে সুন্নাত, হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আলকাদেরী (মঃজিঃআঃ) এর সভাপতিত্বে চট্টগ্রাম বায়েজিদ শীতলঝর্ণা আ/এলাকাস্থ মসজিদ-এ রহমানিয়া গাউসিয়ায় অনুষ্ঠিত হয়েছে।

মাহফিলের সভাপতি মহোদয় তাঁর বক্তব্যে বলেন- ইসলাম ও হাদিস শাস্ত্রে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলািহির অবদান অপরীসিম। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার প্রতি তাঁর অগাধ ভালবাসা কিয়ামত পর্যন্ত অবিস্মরণীয় হয়ে থাকবে। এবং খাজায়ে খাজেগান হযরত খাজা ওসমান হারওয়ানী রাহঃ, ঢাকা সরকারী আলিয়া মাদরাসার সাবেক হেড মাওলানা ও রাজধানী ঢাকা জাতীয় মসজিদের সাবেক খতিব ওস্তাজুল মুহাদ্দিসীন মুফতি আমিমুল ইহসান বারকাতী মুজাদ্দেদী রাহঃ এর ইলমী খেদমত ও ইসলামের প্রচার-প্রসারে তাঁদের ত্যাগ ও কুরবানী অবশ্যই চিরস্মরণীয় হয়ে থাকবে।

এতে তকরির পেশ করেন চট্টগ্রাম সার্দান ইউনির্ভসিটির লেকচারার এবং মুসাফিরখানা জামে মসজিদের খতিব হযরত মাওলানা সৈয়দ মুহাম্মদ জালাল উদ্দিন আল আজহারী।
বক্তব্যে তিনি বলেন-সৈয়্যদুনা আবু আব্দুল্লাহ্ মুহাম্মদ বিন ইসমাইল বুখারী রাহঃ, খাজায়ে খাজেগান হযরত খাজা ওসমান হারওয়ানী রাহঃ, ওস্তাজুল মুহাদ্দিসীন মুফতি আমিমুল ইহসান বারকাতী মুজাদ্দেদী রহঃ এর চরিত্র, আদর্শ অনুসরণের জন্য উপস্থিত মুসল্লীদের প্রতি আহবান জানান। মিলাদ-কিয়াম দোয়া – মুনাজাত শেষে মুসল্লীগণ তাবারুক গ্রহন করেন।

পরিশেষে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশসহ বিশ্বের সমগ্র মুসলমানদের কল্যাণ ও মুক্তি কামনায় দোয়া-মুনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়্যদ মুহাম্মদ অছিয়র রহমান আল-কাদেরী (মু,জি,আ)।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট