1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
টাঙ্গাইলে বাগীশিক এর গীতা সম্মেলন চট্টগ্রামের যানজট নিরসনে নাগরিক ফোরামের ২৫ দফা স্মারকলিপি রাউজানে মানব কল্যাণে ধম্মকথার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পটিয়ায় টাইলসের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু পটিয়ায় দোকানের ভাড়া চাওয়ায় মসজিদের মোতোয়াল্লির ওপর হামলার অভিযোগ বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম ইপিজেড–পতেঙ্গা অঞ্চল কমিটি গঠনকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিভিন্ন রাজনৈতিক দল থেকে ১৫৫ নেতাকর্মী যোগ দিলেন পটিয়া এনসিপিতে পটিয়া ও বোয়ালখালী  দুই থানার ওসির নেতৃত্বে মাদক বিরোধী সমাবেশ ও র‌্যালি পটিয়ায় যুব ও কিশোরদের নিয়ে মাদকবিরোধী মতবিনিময় সভা পটিয়ায় ১২ দিনের ব্যবধানে আবারও অজ্ঞাত লাশ উদ্ধার শ্রীমাই খালে মিলল যুবকের মরদেহ

দৈনিক সাঙ্গু লেখক ও পাঠক ফোরামের অভিষেক, শপথ গ্রহণ অনুষ্ঠিত।

  • সময় রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ২৯৫ পঠিত

 

আলমগীর আলম, পটিয়া।

দৈনিক সাঙ্গু লেখক ও পাঠক ফোরামের অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান গতকাল ২৫ এপ্রিল সাঙ্গুর নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহবায়ক বীর গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমেদ এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মোহাম্মদ আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সাঙ্গুর সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ কবির হোসেন সিদ্দিকী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “একটি গণমাধ্যমের শক্তি নির্ভর করে তার লেখক ও পাঠকের উপর। সৃজনশীল লেখনী এবং সচেতন পাঠক সমাজ গড়ে তুলতে এই ফোরাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি সমাজের ইতিবাচক পরিবর্তনে লেখকদের এগিয়ে আসতে হবে।”
তিনি আরও বলেন, “বর্তমান সময়ে তথ্যের সঠিক ব্যবহার এবং দায়িত্বশীল লেখালেখি অত্যন্ত জরুরি। এই ফোরামের মাধ্যমে নতুন লেখক তৈরি হবে এবং পাঠকদের সাথে একটি শক্তিশালী যোগাযোগ সেতু গড়ে উঠবে, যা দৈনিক সাঙ্গুর অগ্রযাত্রাকে আরও বেগবান করবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাচ বাংলা ব্যাংক লোহাগড়া শাখার ম্যানেজার আবছার উদ্দিন, ফোরামের যুগ্ম আহবায়ক নুর উদ্দিন, যুগ্ম আহবায়ক মইন উদ্দিন মিলন ও যুগ্ম আহবায়ক আলমগীর আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন সদস্য সৈয়দ মিয়া হাসান, ফয়জুল আলম পিন্স, মোহাম্মদ রাশেদ, আবদুর রহিম খন্দকার, শম্মি তুলতুল, হাজী মোহাম্মদ মাঈন উদ্দিন, নিপা, শামসুনাহার শামু প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা ফোরামের কার্যক্রমকে গতিশীল করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান এবং এ উদ্যোগকে সময়োপযোগী হিসেবে উল্লেখ করেন।
শেষে অভিষেক ও শপথ গ্রহণের মাধ্যমে সদস্যরা দায়িত্বশীলতা, নৈতিকতা ও বস্তুনিষ্ঠতার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং ফোরামের সফলতা কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট