1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টারপ্ল্যানে যুক্ত হচ্ছে নতুন পাঁচ উপজেলা মায়ের বিরুদ্ধে সন্তান বিক্রির অভিযোগ, উদ্ধার করল পুলিশ এই সরকারের মন্ত্রিসভায় পাহাড়ের কোনো প্রতিনিধিত্ব নেই: নাহিদ ইসলাম । ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গান – নৃত্য- আবৃত্তি কথামালায় বিদ্যার্থী পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন। চার তলার বেলকনি থেকে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু হৃদয়ের ডাকের উদ্যোগে কর্ণফুলীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত সংগঠক প্রদীপ কুমার বড়ুয়া আনন্দ’র আমেরিকা গমন পটিয়ায় ইসরাফিলের পরিবারকে মানবতার বন্ধনের অর্থ সহায়তা প্রত্যয়ের বিশেষ সাংস্কৃতিক আয়োজন “আনন্দলোকে মঙ্গলালোকে” অনুষ্ঠিত 

৮ কোটি টাকায় পটিয়ায় নির্মিত হচ্ছে মিনি স্টেডিয়াম।

  • সময় রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ২৫৬ পঠিত

 

আলমগীর আলম, পটিয়া।

পটিয়ায় দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নির্মাণ হতে যাচ্ছে একটি মিনি স্টেডিয়াম।
উপজেলার চক্রশালা এলাকায় প্রস্তাবিত এ স্টেডিয়াম ঘিরে ক্রীড়াপ্রেমীদের মধ্যে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ ও আনন্দ।
জানা গেছে, পটিয়া উপজেলা মিনি স্টেডিয়াম নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ৮ কোটি টাকা।
দীর্ঘদিন ধরে উপযুক্ত জায়গা সংকটের কারণে প্রকল্পটি বাস্তবায়নে নানা জটিলতা দেখা দিলেও অবশেষে তা কাটিয়ে আলোর মুখ দেখতে যাচ্ছে এই উদ্যোগ।
স্টেডিয়ামের স্থান নির্ধারণের জন্য উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা বিভিন্ন সম্ভাব্য স্থান পরিদর্শন করেন।
এর মধ্যে হাইঁদগাঁও সাতগাছিয়া দরবার শরীফ সংলগ্ন আমতলা মাঠ, গৈড়ালা টেকের মাঠ, ইন্দ্রপুল বাইপাস সংলগ্ন মাঠসহ বেশ কয়েকটি স্থান বিবেচনায় নেওয়া হয়। সবশেষে যোগাযোগ ব্যবস্থা, পরিবেশ ও পারিপার্শ্বিক সুবিধা বিবেচনায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে পটিয়ার চক্রশালা এলাকাকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়।
উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন বলেন, তার নিজ এলাকায় স্টেডিয়ামটি নির্মিত হওয়ায় তিনি অত্যন্ত আনন্দিত। তিনি জানান, যোগাযোগ ব্যবস্থা ও পরিবেশগত দিক থেকে স্থানটি অত্যন্ত উপযোগী।
এদিকে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন, ভবিষ্যতে এই মিনি স্টেডিয়ামকে পূর্ণাঙ্গ স্টেডিয়ামে রূপান্তরের উদ্যোগ নেওয়া নিলে দক্ষিণ চট্টগ্রামে ক্রীড়ায় বড় ধরনের সফলতা আসবে।
এ বিষয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, সাবেক জাতীয় ফুটবলার আমিনুল হকের দৃষ্টি আকর্ষণ করছেন ক্রীড়াবিদরা একইসঙ্গে পটিয়ার সংসদ সদস্য এনামুল হকের সুদৃষ্টি কামনা করেছেন স্থানীয় ক্রীড়াবিদ ও সচেতন মহল।
স্টেডিয়ামটি নির্মিত হলে পটিয়ায় ক্রীড়া চর্চার নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং স্থানীয় তরুণদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট