1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
টাঙ্গাইলে বাগীশিক এর গীতা সম্মেলন চট্টগ্রামের যানজট নিরসনে নাগরিক ফোরামের ২৫ দফা স্মারকলিপি রাউজানে মানব কল্যাণে ধম্মকথার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পটিয়ায় টাইলসের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু পটিয়ায় দোকানের ভাড়া চাওয়ায় মসজিদের মোতোয়াল্লির ওপর হামলার অভিযোগ বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম ইপিজেড–পতেঙ্গা অঞ্চল কমিটি গঠনকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিভিন্ন রাজনৈতিক দল থেকে ১৫৫ নেতাকর্মী যোগ দিলেন পটিয়া এনসিপিতে পটিয়া ও বোয়ালখালী  দুই থানার ওসির নেতৃত্বে মাদক বিরোধী সমাবেশ ও র‌্যালি পটিয়ায় যুব ও কিশোরদের নিয়ে মাদকবিরোধী মতবিনিময় সভা পটিয়ায় ১২ দিনের ব্যবধানে আবারও অজ্ঞাত লাশ উদ্ধার শ্রীমাই খালে মিলল যুবকের মরদেহ

রাস্তার পাশে অসংখ্য ময়লার স্তূপ,দেখার কেউ নেই!

  • সময় রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৪৩৯ পঠিত

 

দক্ষিণ চট্টলার  চন্দনাইশ উপজেলার চন্দনাইশ পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যস্ততম রাস্তার পাশে জমে আছে অসংখ্য ময়লা-আবর্জনার স্তূপ। বিশেষ করে চন্দনাইশ সদর থেকে গাছবাড়ীয়া কলেজ গেইট পর্যন্ত রাস্তার দু’পাশে অসংখ্য ময়লা আবর্জনার স্তূপ দেখা যায়।  প্রতিদিনই বাড়ছে ময়লার স্তূপ। দেখার কেউ নেই! দীর্ঘদিন ধরে সড়কের পাশে জমে থাকা ময়লা-আবর্জনা সরানোর কোনো উদ্যোগ নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সেখান থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে চারপাশে। এতে পরিবেশ দূষিত হচ্ছে, পাশাপাশি সৃষ্টি হয়েছে নানান স্বাস্থ্যঝুঁকিরও। কাপড়ে নাক ঢেকে চলতে হচ্ছে শিক্ষার্থীসহ পথচারীদের। সেখানে জন্ম নিচ্ছে মাছি-মশা ও নানা জীবাণু। স্কুল-মাদরাসা পড়ুয়া শিশুরা সহ অনেক পথচারী প্রতিদিন এই রাস্তাগুলি দিয়েই যাতায়াত করে। দুর্গন্ধ ও মশার কারণে শিশুরা নানা রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এই দুর্ভোগ থেকে এলাকাবাসীকে রেহাই দেওয়ার জন্য দ্রুত ময়লা আবর্জনা সরানো হোক।

তাছাড়া উপজেলাবাসীর উচ্ছিষ্ট খাবার, পচা ফলমূল, গোবর, কসাইখানার বর্জ্য সহ রাস্তার আশেপাশের ময়লা আবর্জনা সঠিকভাবে সংগ্রহ করে সার উৎপাদন করতে পারলে সেটি কৃষি অর্থনীতিতে টেকসই ভূমিকা রাখবে। এইসব ময়লা আবর্জনা থেকে চন্দনাইশ উপজেলাতে সরকারিভাবে জৈব সার তৈরীর প্রকল্প নেয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কতৃপক্ষ সহ এমপি জসীম উদ্দীন আহমেদ এবং উপজেলা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।
নিবেদক:
মোহাম্মদ ইমাদ উদ্দীন, সংগঠক ও কলামিস্ট। চন্দনাইশ,চট্টগ্রাম।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট