1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
টাঙ্গাইলে বাগীশিক এর গীতা সম্মেলন চট্টগ্রামের যানজট নিরসনে নাগরিক ফোরামের ২৫ দফা স্মারকলিপি রাউজানে মানব কল্যাণে ধম্মকথার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পটিয়ায় টাইলসের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু পটিয়ায় দোকানের ভাড়া চাওয়ায় মসজিদের মোতোয়াল্লির ওপর হামলার অভিযোগ বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম ইপিজেড–পতেঙ্গা অঞ্চল কমিটি গঠনকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিভিন্ন রাজনৈতিক দল থেকে ১৫৫ নেতাকর্মী যোগ দিলেন পটিয়া এনসিপিতে পটিয়া ও বোয়ালখালী  দুই থানার ওসির নেতৃত্বে মাদক বিরোধী সমাবেশ ও র‌্যালি পটিয়ায় যুব ও কিশোরদের নিয়ে মাদকবিরোধী মতবিনিময় সভা পটিয়ায় ১২ দিনের ব্যবধানে আবারও অজ্ঞাত লাশ উদ্ধার শ্রীমাই খালে মিলল যুবকের মরদেহ

দক্ষিণ চট্টগ্রামে একটি ইসলামী বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি

  • সময় রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৩২৩ পঠিত
দক্ষিণ চট্টগ্রাম বিখ্যাত আলেম ওলামা ও বেশ কিছু জাতীয় ও আন্তর্জাতিক ব্যক্তিত্বের জন্য সুপরিচিত। বাংলাদেশের ইতিহাসে বিভিন্ন সময়ে নানান ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখার মত আলেম–ওলামা ও পীর–মাশায়েখ সহ বহু গুণীজন উপহার দিয়েছে দক্ষিণ চট্টগ্রামে জেলা। অত্র জেলার আলেমগণ অনেক আন্দোলন ও সংগ্রামের রূপকার এবং পুরোধা ছিলেন এবং শিক্ষা বিস্তারের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড ও জনকল্যাণমূলক কাজে অগ্রণী ভূমিকা রাখেন। এমন কি তাদের মধ্যে অনেকেই উপমহাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে সুনাম ও সুপ্রসিদ্ধ লাভ করেছেন। উল্লেখ্য দক্ষিণ চট্টগ্রামে অসংখ্য মাদ্রাসা থাকলেও এখানে কোনও সরকারি আলিয়া মাদ্রাসা কিংবা বিশ্ববিদ্যালয় নেই। সারাদেশে একটি মাত্র ইসলামী বিশ্ববিদ্যালয় রয়েছে। এ কারণে অনেক শিক্ষার্থী ধর্মীয় বিষয়ে উচ্চ শিক্ষা গ্রহণে নানাবিধ অসুবিধার সম্মুখীন হচ্ছেন।
দক্ষিণ চট্টগ্রামে একটি  ইসলামী বিশ্ববিদ্যালয় বড্ড প্রয়োজন।  চন্দনাইশ উপজেলা অন্যান্য উপজেলার ক্ষেত্রে  মধ্যবর্তী উপজেলা। যোগাযোগ ব্যবস্থাও দারুন। সেই হিসেবে চন্দনাইশে একটি ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার চমৎকার ও উপযুক্ত স্থান। উল্লেখ্য অতীতেও এই জনপদের শিক্ষক–ছাত্র, আলেম ওলামা ও পীর মাশায়েখ সহ সাধারণ জনগণ দক্ষিণ চট্টগ্রামে ইসলামী বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য বারবার দাবী করে আসলেও কোনও সরকারই তা গুরুত্ব কিংবা কর্ণপাত করেনি। বর্তমান সময়ে দক্ষিণ চট্টগ্রামে ইসলামী বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবী আজ এ অঞ্চলের মাটি ও মানুষের প্রাণের দাবীতে পরিণত হয়েছে। তাই মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও শিক্ষা মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে দক্ষিণ চট্টগ্রামে একটি ইসলামী বিশ্ববিদ্যালয় স্থাপনের জোর দাবী জানাচ্ছি।
নিবেদক: মোহাম্মদ ইমাদ উদ্দীন, কলামিস্ট
সাধারণ সম্পাদক, বাংলাদেশ মুসলমান ইতিহাস সমিতি।
সদস্য, চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট