1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালী পৌরসভার সাবেক জনপ্রিয় মেয়র হাজী আবু কালাম আবু আল্লাহর জিম্মায় চলে গেছে। সাংবাদিক আহমদ আলী চৌধুরীর শারীরিক খোঁজখবর নিল ফটিকছড়ি জনকল্যাণ পরিষদ। সিডিএ কর্ণফুলী আবাসিক প্রকল্পে জামে মসজিদের ভিত্তিপ্রস্তর শনিবার শুভেচ্ছা-ভালোবাসায় চট্টগ্রাম জার্নালের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পটিয়ায় স্কুলের আইসিটি ল্যাবের গ্রিল কেটে ১৫ ল্যাপটপ চুরি বোয়ালখালীতে সাবেক মেয়র হাজী আবুল কালাম আবুর রোগমুক্তি কামনায় দোয়া বিশ্ব শিক্ষক দিবস পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ভালোবাসায় সিক্ত শিক্ষকরা বোয়ালখালীতে স্যার আশুতোষ কলেজে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শারজাহতে জমকালো আয়োজনে কলম একাডেমি লন্ডনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী বাংলা ভাষা ও সাহিত্যচর্চায় প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান বিশ্ব শিক্ষক দিবস আজ জ্ঞান বিতরণকারী শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা

মনির আহাম্মদ ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র কোরআন শরীফ বিতরণ

  • সময় সোমবার, ৪ মে, ২০২৬
  • ২৬২ পঠিত

 

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ইমাম শেরেবাংলা (রা:) হাফেজিয়া সুন্নিয়া মডেল মাদ্রাসা উত্তর বন্দর, কাফকো সেন্টার এ মনির আহমদ ফাউন্ডেশন’-এর উদ্যোগে এক মহতি অনুষ্ঠানের মাধ্যমে কোমলমতি হাফেজ শিক্ষার্থীদের মাঝে ৪ মে সোমবার পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়েছে। কোরআনের আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই ফাউন্ডেশনটি এই মহৎ আয়োজন সম্পন্ন করে।

ইমাম শেরে বাংলা (রা:) হাফেজিয়া সুন্নিয়া মডেল মাদরাসার প্রতিষ্ঠাতা হাফেজ শওকত ওসমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাই টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান নুরুল কবির।

​প্রধান অতিথির বক্তব্যে নুরুল কবির বলেন, কোরআনের শিক্ষা হলো ইসলামের মূল ভিত্তি। আজকের এই কোমলমতি হাফেজরাই আগামীর দিনে সমাজের অন্ধকার দূর করে আলোর পথ দেখাবে। মনির আহমদ ফাউন্ডেশন যে উদ্যোগ নিয়েছে, তা সত্যি প্রশংসনীয়। সমাজের বিত্তবানদের উচিত এ ধরনের ধর্মীয় ও মানবিক কাজে এগিয়ে আসা, যাতে আমাদের নতুন প্রজন্ম নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে পারে।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মনির আহম্মদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এ কিউ এম মোসলেহ উদ্দিন। তিনি তার বক্তব্যে বলেন, কোরআনের শিক্ষা হলো মানবজাতির জন্য মুক্তির পথ। নতুন প্রজন্মের হাফেজদের হাতে পবিত্র কোরআন তুলে দিতে পারা আমাদের ফাউন্ডেশনের জন্য পরম সৌভাগ্যের বিষয়।

অনুষ্ঠানে ​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আইনী সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন, চট্টগ্রাম বিভাগের সভাপতি লায়ন ফরহাদুল হাসান মোস্তফা। তিনি আলহাজ্ব মনির আহম্মদ ফাউন্ডেশনের সামাজিক ও ধর্মীয় এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

আহাম্মেদ ইরফান আলির সঞ্চালনায় পবিত্র কোরআন বিতরণ শেষে উপস্থিত শিক্ষার্থীদের নিয়ে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ওলামায়ে কেরাম এবং মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট