1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
বেকারত্ব দিন দিন যুব সমাজকে ছুরি-ছিনতাইয়ের পথে ঠেলে দিচ্ছে কৃষক, ক্ষুদ্রঋণ ও গ্রামীণ উদ্যোক্তা: কৃষির উৎপাদনশীলতা বাড়াতে ব্যাংকিং খাতের ভূমিকা ‘কপিলদাস মুর্মুর শেষ কাজ’: সাঁওতাল জীবন ও প্রতিবাদের গল্প নিয়ে নাটক পাহাড়তলী সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের ফাঁদ: ঘুষের টাকাসহ সাব-রেজিস্ট্রারসহ গ্রেফতার ৩ বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড র‍্যাগিং নয়, সিনিয়র-জুনিয়র সম্পর্ক হোক সম্মান, সহমর্মিতা ও সৌহার্দ্যের – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া চট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি লায়ন্স ক্লাব অব চিটাগাং এরিস্টোক্রেট’র (২০২৬-২০২৭) এর কার্যকরী কমিটি গঠিত পটিয়ায় কক্সবাজার এক্সপ্রেসের  সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষ চাকরিচ্যুত ব্যাংকারদের পটিয়ায় মহাসড়ক অবরোধ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আহত ৩

পটিয়ায় আমজু মিয়ার ১১৭তম বলিখেলায় চ্যাম্পিয়ন মাসুদ বলী।

  • সময় রবিবার, ১০ মে, ২০২৬
  • ৩২০ পঠিত

 

আলমগীর আলম , পটিয়া।

পটিয়ায় শতবর্ষী ঐতিহ্যের ধারক আমজু মিয়ার বলিখেলার ১১৭তম আসর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ মে) বিকেলে পৌরসভার পাইকপাড়া এলাকার ঐতিহাসিক পরীর দীঘির পাড়ে আয়োজিত এ বলিখেলায় অর্ধশতাধিক বলী অংশ নেন।
খেলাকে ঘিরে আশপাশের এলাকা ছাড়াও দূরদূরান্ত থেকে হাজারো দর্শকের সমাগম ঘটে। ঐতিহ্যবাহী এ আয়োজনকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবের আমেজ বিরাজ করে।
আয়োজক কমিটির সভাপতি মো. আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটিয়ার সংসদ সদস্য আলহাজ এনামুল হক এনাম। উদ্বোধন করেন আয়োজন কমিটির সচিব শাহজাহান চৌধুরী।
প্রতিযোগিতায় কক্সবাজারের মহেশখালীর মাসুদ বলী সেরা বলীর খেতাব অর্জন করেন। রানারআপ হন বোয়ালখালীর কাঞ্চন বলী। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ এনামুল হক এনামসহ অতিথিবৃন্দ।
স্থানীয়দের ভাষ্যমতে, পঞ্চাশের দশকে তৎকালীন ইউপি চেয়ারম্যান প্রয়াত আমজু মিয়া সওদাগর নিজ নামে এ বলিখেলার প্রচলন করেন। পরে তাঁর ছেলে আবু মুছা সওদাগর এবং বর্তমানে পরিবারের উত্তরসূরীরা এ ঐতিহ্য ধরে রেখেছেন।
এক সময় পটিয়ায় তুফান আলী মুন্সি, পরীর দীঘি ও ভাটিখাইনের বারেক চেয়ারম্যানের বলিখেলাসহ একাধিক আসর জনপ্রিয় ছিল। সময়ের ব্যবধানে অনেক আয়োজন বন্ধ হয়ে গেলেও টিকে আছে আমজু মিয়ার বলিখেলা।
গবেষকদের মতে, পটিয়া ও সাতকানিয়ার মল্ল সম্প্রদায়ের ঐতিহ্যবাহী মল্লক্রীড়া থেকেই বলিখেলার উৎপত্তি। এই ঐতিহ্য আজও দক্ষিণ চট্টগ্রামের সংস্কৃতি ও গ্রামীণ ক্রীড়ার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয়ে আসছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট