1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
টাঙ্গাইলে বাগীশিক এর গীতা সম্মেলন চট্টগ্রামের যানজট নিরসনে নাগরিক ফোরামের ২৫ দফা স্মারকলিপি রাউজানে মানব কল্যাণে ধম্মকথার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পটিয়ায় টাইলসের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু পটিয়ায় দোকানের ভাড়া চাওয়ায় মসজিদের মোতোয়াল্লির ওপর হামলার অভিযোগ বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম ইপিজেড–পতেঙ্গা অঞ্চল কমিটি গঠনকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিভিন্ন রাজনৈতিক দল থেকে ১৫৫ নেতাকর্মী যোগ দিলেন পটিয়া এনসিপিতে পটিয়া ও বোয়ালখালী  দুই থানার ওসির নেতৃত্বে মাদক বিরোধী সমাবেশ ও র‌্যালি পটিয়ায় যুব ও কিশোরদের নিয়ে মাদকবিরোধী মতবিনিময় সভা পটিয়ায় ১২ দিনের ব্যবধানে আবারও অজ্ঞাত লাশ উদ্ধার শ্রীমাই খালে মিলল যুবকের মরদেহ

জয়পুরহাট সরকারি কলেজে অনার্স ফরম পূরণ ফি নিয়ে বৈষম্যের অভিযোগ, নাগরিক ছাত্র ঐক্যের প্রতিবাদ

  • সময় শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৩১০ পঠিত

 

নিজস্ব প্রতিবেদক:
১৪ মে ২০২৬: জয়পুরহাট সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ফরম পূরণ ফি নির্ধারণকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। একই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন সরকারি কলেজের মধ্যে ফি’র অস্বাভাবিক পার্থক্যকে “বৈষম্যমূলক ও অযৌক্তিক” আখ্যা দিয়ে প্রতিবাদ জানিয়েছে নাগরিক ছাত্র ঐক্য, জয়পুরহাট জেলা শাখা।

সংগঠনটির পক্ষ থেকে কলেজ অধ্যক্ষ বরাবর পাঠানো এক খোলা চিঠিতে বলা হয়, ২০২৫ শিক্ষাবর্ষে অনার্স ১ম বর্ষের ফরম পূরণ ফি জয়পুরহাট সরকারি কলেজে ৫,৬১২ টাকা নির্ধারণ করা হয়েছে। অথচ একই কোর্স ও একই বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা পার্শ্ববর্তী সরকারি আজিজুল হক কলেজে এই ফি মাত্র ৩,১২৫ টাকা। ফলে জয়পুরহাটের শিক্ষার্থীদের অতিরিক্ত ২,৪৮৭ টাকা গুণতে হচ্ছে, যা তারা “অযৌক্তিক আর্থিক চাপ” হিসেবে উল্লেখ করেছে।

চিঠিতে আরও বলা হয়, ফি কাঠামোর মধ্যে সেশন ফি ১,৮৮২ টাকা এবং ব্যবহারিক খাতের অতিরিক্ত ১০০ টাকার মতো বিভিন্ন চার্জ যুক্ত করা হয়েছে, যা অন্যান্য সরকারি কলেজে নেই বলেও দাবি করা হয়। এতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীরা চরম আর্থিক সংকটে পড়ছে বলে সংগঠনটি উল্লেখ করে।

নাগরিক ছাত্র ঐক্য বলেছে, একই বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ফি-তে এমন পার্থক্য “গ্রহণযোগ্য নয়” এবং এটি শিক্ষার্থীদের ওপর “আর্থিক জুলুমের শামিল”।

সংগঠনটির প্রধান দাবির মধ্যে রয়েছে অতিরিক্ত সেশন ফি ও অন্যান্য অযৌক্তিক খাত বাতিল করে ফরম পূরণ ফি সর্বসাধারণের নাগালের মধ্যে আনা এবং “একই বিশ্ববিদ্যালয়, একই ফি” নীতি বাস্তবায়ন করা।

এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণারও হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

এদিকে বিষয়টি নিয়ে কলেজ প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট