1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার, প্রেমঘটিত বিরোধের জেরে আত্মহত্যার অভিযোগ ভূজপুরে চার ইউনিয়নের উদ্যোগে হরতালবিরোধী মিছিল ও কৃতজ্ঞতা সমাবেশ অনুষ্ঠিত পটিয়া পৌরসভায় ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার করলেন সমাজ সেবক মফিজুর রহমান পটিয়ায় মানবতার বন্ধনের  মতবিনিময় সভা অনুষ্ঠিত মানুষের জন্য কাজ করতে পারা সৌভাগ্যের। লায়ন্স ক্লাব অব এরিস্টোক্রেট এর উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত দেড়”শ র”অধিক পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ শ্রাবণের বন্দনা – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে লায়ন এ এম কামাল উদ্দিন চৌধুরী; দেশ বিনির্মাণে প্রয়াসের অবদান প্রশংসনীয় চট্টগ্রামের আনোয়ারায় ছেলের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মা-বাবার মৃত্যু পটিয়ার আশিয়ায় যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন “পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম” স্লোগানে পটিয়ায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি

ঘাসিয়ার পাড়া মডেল মহল্লা কমিটি’র ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

  • সময় শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১৪৯ পঠিত

প্রেস বিজ্ঞপ্তি :

চট্টগ্রামের ঐতিহ্যবাহী ঘাসিয়ার পাড়া মডেল মহল্লা কমিটি’র ত্রি-বার্ষিক নির্বাচন বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে শান্তিপূর্ণভাবে সু-সম্পন্ন হয়েছে।মহল্লা স্থায়ী বাসিন্দা ৬৮৮ জন পরিবার প্রধান ভোটার আগামী তিন বছরের জন‍্য ২৫ সদস‍্য বিশিষ্ট কার্যকরী পরিষদ গঠন করতে ভোট প্রদান করেন।ভোটের হার ছিল ৯৪% । নির্বাচনে বিভিন্ন পদে ৫৭ জন প্রার্থী অংশগ্রহণ করেন। নির্বাচনে মিজানুর রহমান সুমন সভাপতি এবং এম.এ নাছের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

এছাড়াও সহ-সভাপতি পদে আনোয়ার হোসেন,আকতার হোসেন, মৌলভী মোহাম্মদ ইলিয়াছ, মোঃ ইসকান্দার, মোঃ ইয়াকুব আলী ,সহ-সাধারণ সম্পাদক পদে আমিনুল ইসলাম জাহিদ, মোঃ বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে মারুফ হোসেন জাবেদ, সহ-সাংগঠনিক সম্পাদক পদে সাজ্জাদ হোসেন লাভলু, অর্থ সম্পাদক পদে সাইদুল ইসলাম,সহ-অর্থ সম্পাদক পদে সৈয়দ রানা,দপ্তর সম্পাদক পদে শাহাদাত হোসেন রাজু ,সমাজ কল্যাণ ও ধর্ম বিষয়ক সম্পাদক পদে আমিনুল হক, সহ-সমাজকল্যাণ সম্পাদক পদে মোঃ লোকমান , প্রচার ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে এনামুল হক,শিক্ষা স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদকের পদে হাসান মুরাদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মনজুর আলম ও কার্যকরী সদস্য পদে মোঃ সাইফুদ্দিন, মোঃ ইলিয়াছ, নেজাম উদ্দিন আসিফ, মোঃ সোহেল, সাইদুল হক রাশেদ, মোঃ মোরশেদুল আলম নির্বাচিত হন।

হাজী আসহাব উদ্দিন প্রধান নির্বাচন কমিশনার এবং মসিউদৌলা জাহাঙ্গীর ও আজিজুর রহমান সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। সার্বিক নিরাপত্তার দায়িত্বে ছিলেন চকবাজার থানার বিট -১২ এর অফিসার এস.আই নুরুল আলম।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট