1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনামঃ
টাঙ্গাইলে বাগীশিক এর গীতা সম্মেলন চট্টগ্রামের যানজট নিরসনে নাগরিক ফোরামের ২৫ দফা স্মারকলিপি রাউজানে মানব কল্যাণে ধম্মকথার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পটিয়ায় টাইলসের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু পটিয়ায় দোকানের ভাড়া চাওয়ায় মসজিদের মোতোয়াল্লির ওপর হামলার অভিযোগ বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম ইপিজেড–পতেঙ্গা অঞ্চল কমিটি গঠনকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিভিন্ন রাজনৈতিক দল থেকে ১৫৫ নেতাকর্মী যোগ দিলেন পটিয়া এনসিপিতে পটিয়া ও বোয়ালখালী  দুই থানার ওসির নেতৃত্বে মাদক বিরোধী সমাবেশ ও র‌্যালি পটিয়ায় যুব ও কিশোরদের নিয়ে মাদকবিরোধী মতবিনিময় সভা পটিয়ায় ১২ দিনের ব্যবধানে আবারও অজ্ঞাত লাশ উদ্ধার শ্রীমাই খালে মিলল যুবকের মরদেহ

লোহাগাড়ায় আল্লামা তৈয়্যব শাহ রহঃ ও গাজী আব্দুস সবুর রহ:’র পবিত্র ওরস মোবারক অনুষ্টিত

  • সময় রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৩৩৫ পঠিত

বোরহান উদ্দিনঃ

৩১ মে ২০২৬, ১৩ জিলহজ্ব, রবিবার গাউসিয়া কমিটি লোহাগাড়া উপজেলা শাখা ও আল্লামা গাজী মুহাম্মদ আব্দুস সবুর সিদ্দীকী রাহঃ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ৩০ পারা দরুদ শরীফের রচিয়তা, কুতবে আলম গাউসে দাওরা, খাজায়ে খাজেগান খাজা আব্দুর রহমান চৌহরভী রহঃ, গাউসিয়া কমিটি বাংলাদেশের প্রতিষ্টাতা, জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী ﷺ ‘র প্রবর্তক, গাউসে জমান, রাহনুমায়ে শরিয়ত ও তরিকত, আওলাদে রাসুল ﷺ, আল্লামা হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ্ (রহঃ)’র সালানা ওরস মোবারক ও জামেয়ার সাবেক মুদাররিস, মুজাহিদে আহলে সুন্নাত, বিশিষ্ট আলেমেদ্বীন হযরতুল আল্লামা গাজী মুহাম্মদ আব্দুস সবুর সিদ্দীকী রহঃ এর ওফাত বার্ষিকী গাউসিয়া কমিটি লোহাগাড়া উপজেলার সম্মানিত সেক্রেটারি হযরতুল্লামা মুহাম্মদ জসিমুদ্দীন আলকাদেরীর সভাপতিত্বে অনুষ্টিত হয়েছে ।

এই উপলক্ষে সকাল ৮ হতে পবিত্র খতমে কুরআন মজীদ,খতমে গাউসিয়া শরীফ, মিলাদ-কিয়াম, আলোচনা সভা, জিকির-আযকার, দোয়া-মুনাজাত ও আজিমুশশান মিলাদ মাহফিল লোহাগাড়া পদুয়া ছগিরাপাড়া জামে মসজিদে সম্পন্ন হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন মুফতিয়ে আহলে সুন্নাত, ওস্তাজুল ওলামা, চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ হযরতুল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আলকাদেরী, প্রধান বক্তা ছিলেন-বিশিষ্ট আলেমেদ্বীন হযরতুল্লামা মিশকাতুল ইসলাম আলকাদেরী।

বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আবুল মনসুর চৌধুরী সাহেব, মাওলানা খোরশেদ আলম কাদেরী, মাওলানা হাফেজ মিজানুর রহমান।

প্রধান অতিথি হুজুর কেবলা আল্লামা তৈয়্যব শাহ রাহমাতুল্লাহি আলাইহির বিভিন্ন অবদান উল্লেখ করে বলেন- ইসলামী শিক্ষা ও মূল্যবোধ বিস্তারে, শরিয়ত-তরিকত প্রসারে  হুজুর কেবলার অবদান আজীবন চিরস্মরণীয় হয়ে থাকবে।  তিনি আরো বলেন-আল্লামা গাজী মুহাম্মদ আব্দুস সবুর সিদ্দীকী রাহঃ হুজুর কেবলার মুরিদ, দরবারে সিরিকোট ও সুন্নিয়তের একনিষ্ট খাদেম ছিলেন।
হুজুর কেবলা আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়্যব শাহ রহঃ এর সুরে তিনি কুরআনে পাক তেলাওয়াত করতেন বিধায় জামেয়ার ছাত্ররা ওনাকে ক্বারী সাহেব বলে ডাকতেন।

সুন্নিয়ত প্রচার-প্রসারে তিনি অকুতোভয় ছিলেন, বহুবার মুনাফিক-বাতিল-ফিরকার হামলার শিকার হওয়ার পরও সুন্নিয়ত প্রচার-প্রসারে তিনি মর্দে মুজাহিদ ছিলেন বলেই বড়বড় ওলামায়ে কেরাম তাঁকে গাজী হিসেবে ভূষিত করেন। সুন্নিয়তের আদর্শ প্রচারে তাঁর অক্লান্ত প্রচেষ্টার ফলে আজ লোহাগাড়ায় সুন্নিয়ত ও গাউসিয়া কমিটির কর্মকান্ড বেগবান হয়েছে। তিনি মাহফিলের আয়োজকদের মোবারকবাদ জানান।

এতে উপস্থিত ছিলেন- গাউসিয়া কমিটি বাংলাদেশ, লোহাগাড়া উপজেলার কর্মকর্তাবৃন্দ, মাওলানা মোস্তাক আহমদ, বিশিষ্ট সমাজ সেবক জনাব আবু তাহের, সহ-সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ফারুক, অর্থ-সম্পাদক মাওলানা মুহাম্মদ বোরহান উদ্দীন, মাওলানা তাওহীদুল ইসলাম, সহ-অর্থ সম্পাদক মাওলানা এনামুল হক, মাওলানা এহেসান উদ্দীন, প্রচার সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম,সহ-প্রচার সম্পাদক অছিয়র রহমান, হাফেজ মিযানুর রহমান, শাজরিল আওয়াল শিফাইন, সুলতান মুহাম্মদ সাজিদ, সাইনান মাহমুদ সাদ, জামেয়ার শিক্ষার্থী আব্দুল্লাহ মুহাম্মদ জুহাইর, ফায়যান মাহমুদ আইনান, রাইয়ান ও জাইম প্রমুখ।

পরে সালাতুস সালাম, মিলাদ-কিয়াম ও প্রধান অতিথির দোয়া-মুনাজাত এবং তাবারুকাত বিতরণের মধ্য দিয়ে মাহফিল সমাপ্ত হয়।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট