1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
টাঙ্গাইলে বাগীশিক এর গীতা সম্মেলন চট্টগ্রামের যানজট নিরসনে নাগরিক ফোরামের ২৫ দফা স্মারকলিপি রাউজানে মানব কল্যাণে ধম্মকথার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পটিয়ায় টাইলসের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু পটিয়ায় দোকানের ভাড়া চাওয়ায় মসজিদের মোতোয়াল্লির ওপর হামলার অভিযোগ বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম ইপিজেড–পতেঙ্গা অঞ্চল কমিটি গঠনকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিভিন্ন রাজনৈতিক দল থেকে ১৫৫ নেতাকর্মী যোগ দিলেন পটিয়া এনসিপিতে পটিয়া ও বোয়ালখালী  দুই থানার ওসির নেতৃত্বে মাদক বিরোধী সমাবেশ ও র‌্যালি পটিয়ায় যুব ও কিশোরদের নিয়ে মাদকবিরোধী মতবিনিময় সভা পটিয়ায় ১২ দিনের ব্যবধানে আবারও অজ্ঞাত লাশ উদ্ধার শ্রীমাই খালে মিলল যুবকের মরদেহ

ঈদের শুভেচ্ছা বিনিময়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর সঙ্গে চেয়ারম্যান মন্নান

  • সময় বুধবার, ৩ জুন, ২০২৬
  • ২৩৪ পঠিত

 

বোয়ালখালী প্রতিনিধি:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন বোয়ালখালী উপজেলার আহল্লা করলডেঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হামিদুল হক মন্নান।

বুধবার (৩ জুন) দুপুরে চট্টগ্রাম নগরের মন্ত্রীর বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎ শেষে চেয়ারম্যান হামিদুল হক মন্নান বলেন, ঈদুল আজহা ত্যাগ, সম্প্রীতি ও সৌহার্দ্যের শিক্ষা দেয়। এ উপলক্ষে অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বোয়ালখালীর চলমান উন্নয়ন কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন এবং জনসাধারণের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, বোয়ালখালীকে আরও আধুনিক ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন এবং জিয়া সাইবার ফোর্সের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী বাহাউদ্দীন ফারুক মুন্না।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট