1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রয়াস এর আজীবন সদস্য রোটারিয়ান সুবর্ণা দে পিএইচএফ রোটারী ক্লাব অব রেইনবো’র সভাপতি নির্বাচিত তোমার গানে জাগবে জুলাই’ প্রতিযোগিতায় পুরস্কৃত হন জাসাস চট্টগ্রাম মহানগর সদস‌্য স‌চিব মামুনুর রশিদ শিপন। পটিয়ায় র‍্যাবের অভিযানে তিন কোটি টাকার ইয়াবাসহ মোটরসাইকেল গ্যাংয়ের ৬ সদস্য আটক বোয়ালখালীতে পুকুরে মিলল বৃদ্ধের মরদেহ চন্দনাইশে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ বিএনপির সমাবেশ-র‌্যালি নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ সভাপতির দেওয়া লাইভ বক্তব্যের ইংরেজি থেকে বাংলা অনুবাদ। পটিয়ায় মনির আহমদ ফাউন্ডেশনের উদ্যোগে কোরআন শরীফ, আমপারা ও নুরানী কায়দা বিতরণ এরাবিয়ান লিডারশীপ মাদরাসায় বর্ণাঢ্য আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন পটিয়া পৌরসভায় ক্যান্সার আক্রান্ত রাকিবকে মানবতার বন্ধনের অর্থ সহায়তা অসুস্থ প্রবাসীকে রাতের আঁধারে রাস্তার পাশে ফেলে গেছেন স্ত্রী ও সন্তানেরা

পটিয়ায় শিশু জায়ান হত্যাকাণ্ডে হাজী মোহাম্মদ আবুল বশর সিআইপির তীব্র নিন্দা ও প্রতিবাদ।

  • সময় বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ১৫১ পঠিত

পটিয়া প্রতিনিধি।

পটিয়ায় শিশু জায়ান হত্যাকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক, ক্রীড়া সংগঠক ও রাজনৈতিক ব্যক্তিত্ব, হাজী আবদুস সাত্তার ফাউন্ডেশন পটিয়ার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাজী মোহাম্মদ আবুল বশর সিআইপি।
এক বিবৃতিতে তিনি বলেন, “একটি নিষ্পাপ শিশুকে নির্মমভাবে হত্যা করার ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক ও নিন্দনীয়। এ ধরনের জঘন্য অপরাধ কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। এই ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “আমি আশা রাখি, পুলিশ প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুতগতিতে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করবে এবং যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবে। অপরাধীদের দ্রুত বিচার ও শাস্তি হলে সমাজে এমন নৃশংস ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হবে।”
হাজী মোহাম্মদ আবুল বশর সিআইপি নিহত শিশু জায়ানের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন। তিনি মহান আল্লাহর দরবারে নিহত শিশুর রুহের মাগফিরাত কামনা করেন এবং পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দানের জন্য দোয়া করেন।
তিনি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট