1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
টাঙ্গাইলে বাগীশিক এর গীতা সম্মেলন চট্টগ্রামের যানজট নিরসনে নাগরিক ফোরামের ২৫ দফা স্মারকলিপি রাউজানে মানব কল্যাণে ধম্মকথার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পটিয়ায় টাইলসের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু পটিয়ায় দোকানের ভাড়া চাওয়ায় মসজিদের মোতোয়াল্লির ওপর হামলার অভিযোগ বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম ইপিজেড–পতেঙ্গা অঞ্চল কমিটি গঠনকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিভিন্ন রাজনৈতিক দল থেকে ১৫৫ নেতাকর্মী যোগ দিলেন পটিয়া এনসিপিতে পটিয়া ও বোয়ালখালী  দুই থানার ওসির নেতৃত্বে মাদক বিরোধী সমাবেশ ও র‌্যালি পটিয়ায় যুব ও কিশোরদের নিয়ে মাদকবিরোধী মতবিনিময় সভা পটিয়ায় ১২ দিনের ব্যবধানে আবারও অজ্ঞাত লাশ উদ্ধার শ্রীমাই খালে মিলল যুবকের মরদেহ

চকবাজার ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ ইলিয়াস-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

  • সময় বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ২৫২ পঠিত

প্রেস বিজ্ঞপ্তিঃ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চকবাজার মোহাম্মদ আলী শাহ লেইন এলাকায় ১৬ নং চকবাজার ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ ইলিয়াস এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়ে তোলার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চকবাজার থানার নায়েবে আমীর আবদুল হান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৬ নং চকবাজার প্রশাসনিক ওয়ার্ডের শুরা ও কর্মপরিষদ সদস্য নুর হোসেন। উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৬ নং চকবাজার পূর্ব সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ নুরুল আমিন চৌধুরী, সেক্রেটারি আবদুল কাদের বেলাল, চকবাজার পশ্চিম সাংগঠনিক ওয়ার্ডের বায়তুলমাল সেক্রেটারি শাহাদাত হোসাইন, চকবাজার দক্ষিণের যুব বিভাগ সেক্রেটারি ইকবাল ইউসুফ, চকবাজার পূর্ব ওয়ার্ড সহ সভাপতি সাইফুল ইসলাম, ইসমাইল, শাহাদাত হোসেন, হামিদ, রাশেদ, আবুল কাসেম, নাহিদ, নুরুল আমিন, রাজিব চৌধুরী, জাবেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় বাসিন্দারা। এ সময় বক্তারা বলেন, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি সবুজ, সুস্থ ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান তারা।কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। উপস্থিত অতিথিরা এ ধরনের জনকল্যাণমূলক ও পরিবেশবান্ধব উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট