1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সামাজিক মাধ্যমে অভিযোগ, কনস্যুলেট বলছে ‘মিথ্যা ও বানোয়াট’ পটিয়া আমির ভান্ডার দরবার শরীফে হাজী মোহাম্মদ আবুল বশর সি,আই,পির পক্ষে অনুদান প্রদান আন্তর্জাতিক বিশ্বতানের উদ্যোগে চট্টগ্রামে বাবা দিবস ও ফল উৎসব অনুষ্ঠিত। এক হাত-এক পা হারিয়ে লড়াই,মৃত্যুর পর চার কন্যাসন্তান নিয়ে অসহায় পরিবার। জায়ান হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন, আবেগঘন বক্তব্যে কাঁদালেন মা। নজরুল বর্ষ’ জাতীয় কবির পুনরাবিষ্কারের রাষ্ট্রীয় উদ্যোগ – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া মহররম-আশুরার ফযিলত এবং আহলে বাইতের মর্যাদা ও তাঁদের প্রতি ভালোবাসা” – মাওলানা মুহাম্মদ বোরহান উদ্দীন কাদেরী চট্টগ্রামে জেন্ডারভিত্তিক সহিংসতা ও অনলাইন হয়রানি প্রতিরোধে অ্যাডভোকেসি সংলাপ অনুষ্ঠিত মানুষের কল্যাণে নীরব সেবার আলোকবর্তিকা: পটিয়ার হাজী আবদুস সাত্তার ফাউন্ডেশন। সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা চট্টগ্রামে অনুষ্ঠিত

সামাজিক মাধ্যমে অভিযোগ, কনস্যুলেট বলছে ‘মিথ্যা ও বানোয়াট’

  • সময় বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৪২ পঠিত

দুবাই প্রতিনিধি

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই-এর সাবেক ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট মো. হানিফ খোকনের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত অভিযোগকে ‘সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট’ বলে দাবি করেছে কনস্যুলেট কর্তৃপক্ষ।

জানা যায়, বৃহস্পতিবার (২৫ জুন) রাত ১১টার দিকে “Md Hanif Khokon” নামের একটি ফেসবুক আইডি থেকে প্রকাশিত ভিডিও বার্তা ও পৃথক লিখিত পোস্টে মো. হানিফ খোকন অভিযোগ করেন, চাকরিচ্যুত হওয়ার পর তার রেসিডেন্স ভিসা বাতিলে দীর্ঘ প্রশাসনিক বিলম্বের কারণে তিনি আর্থিক ও মানসিক ক্ষতির মুখে পড়েছেন। একই সঙ্গে তিনি কনস্যুলেটের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগও উত্থাপন করেন।

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিলে কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান-এর সাথে যোগাযোগ করা হলে তিনি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানান যে, হানিফ খোকনের প্রচারিত বক্তব্যের সঙ্গে প্রকৃত ঘটনার কোনো মিল নেই। তার দাবি, মো. হানিফ খোকনকে বর্তমান সময়ে নয়, বরং অসদাচরণ, দায়িত্বে অবহেলা এবং অর্থ আত্মসাতের অভিযোগে ২০২৩ সালের নভেম্বরে কনস্যুলেটের চাকরি থেকে অপসারণ করা হয়।

কনসাল জেনারেল আরও বলেন, চাকরি থেকে অপসারণের পর কনস্যুলেটের স্পনসরকৃত কনস্যুলার আইডি ও এমিরেটস আইডি ফেরত দেওয়ার জন্য জনাব খোকনের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কোনো সাড়া দেননি। ফলে প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হয়নি।

বর্তমানে আইডিগুলোর মেয়াদ শেষ হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে বলেও তিনি দাবি করেন। উপরন্তু বর্তমানে তার ভিসার মেয়াদ শেষ হওয়ায় তিনি কনস্যুলেটকে চাপ প্রয়োগ করে সুবিধা আদায় করতে চাইছেন। পাশাপাশি চাকরিচ্যুত হওয়ার পরও প্রায় দুই বছর সরকারি পরিচয়পত্র নিজের কাছে রেখে কনস্যুলেটের নাম অবৈধভাবে ব্যবহার করা হয়েছে বলেও তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই প্রবাসী বাংলাদেশিদের সেবা নিশ্চিত করতে সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। কনস্যুলেটের প্রতিটি প্রশাসনিক কার্যক্রম বাংলাদেশ সরকারের বিধি-বিধান, কূটনৈতিক নীতিমালা এবং সংযুক্ত আরব আমিরাতের প্রচলিত আইন অনুযায়ী পরিচালিত হয়। কোনো বিষয়ে নির্ধারিত প্রক্রিয়ার বাইরে যাওয়ার সুযোগ নেই বলেও তিনি উল্লেখ করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট