1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালী পৌরসভার সাবেক জনপ্রিয় মেয়র হাজী আবু কালাম আবু আল্লাহর জিম্মায় চলে গেছে। সাংবাদিক আহমদ আলী চৌধুরীর শারীরিক খোঁজখবর নিল ফটিকছড়ি জনকল্যাণ পরিষদ। সিডিএ কর্ণফুলী আবাসিক প্রকল্পে জামে মসজিদের ভিত্তিপ্রস্তর শনিবার শুভেচ্ছা-ভালোবাসায় চট্টগ্রাম জার্নালের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পটিয়ায় স্কুলের আইসিটি ল্যাবের গ্রিল কেটে ১৫ ল্যাপটপ চুরি বোয়ালখালীতে সাবেক মেয়র হাজী আবুল কালাম আবুর রোগমুক্তি কামনায় দোয়া বিশ্ব শিক্ষক দিবস পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ভালোবাসায় সিক্ত শিক্ষকরা বোয়ালখালীতে স্যার আশুতোষ কলেজে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শারজাহতে জমকালো আয়োজনে কলম একাডেমি লন্ডনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী বাংলা ভাষা ও সাহিত্যচর্চায় প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান বিশ্ব শিক্ষক দিবস আজ জ্ঞান বিতরণকারী শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা

লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্ট’র ২০২৬-২৭ সেবাবর্ষের কমিটি গঠন

  • সময় শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ২৬৫ পঠিত

লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশ এর অন‍্যতম সেবামূলক মানবিক সহযোগী সংগঠন ‘লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্ট’র নতুন কমিটি ঘোষণা করা হয়। সম্প্রতি নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত মাসিক সাধারণ সভায় ক্লাবের সদস্যদের প্রত‍্যক্ষ উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।
লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্ট’র চলতি সেবাবর্ষের ক্লাব প্রেসিডেন্ট লায়ন ছোটন বড়ুয়া এমজেএফ এর সভাপতিত্বে ও ক্লাব সেক্রেটারি লায়ন সুকান্ত বড়ুয়া বিপুল এমজেএফ’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ক্লাব সদস্যদের প্রত‍্যক্ষ মতামতের ভিত্তিতে সর্বসিদ্ধান্তক্রমে ২০২৬-২৭ সেবাবর্ষে নবগঠিত কমিটিতে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন লায়ন সুমল বড়ুয়া এমজেএফ, সেক্রেটারি নির্বাচিত হয়েছেন লায়ন ঝুমি বড়ুয়া মুন্না ও ট্রেজারার নির্বাচিত হয়েছেন লায়ন রনি কুমার বড়ুয়া।
এছাড়া নবগঠিত কমিটিতে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন লায়ন সুকান্ত বড়ুয়া বিপুল এমজেএফ ও লায়ন কেমি বড়ুয়া মুক্তা এমজেএফ।
সভার আলোচ্যসূচি অনুযায়ী নির্ধারিত বিষয়ে আলোচনায় অংশ নেন ক্লাব নেতৃবৃন্দ এবং ২০২৬-২৭ সেবাবর্ষের জন্য ঘোষিত নতুন কমিটি উপস্থিত লায়ন নেতৃবৃন্দ সর্বসম্মতিক্রমে অনুমোদন করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন – ক্লাব প্রতিষ্ঠাতা ও এডভাইজর লায়ন আদর্শ কুমার বড়ুয়া পিএমজেএফ,ক্লাব ডিস্ট্রিক্ট চেয়ারপারসন ও লিও ক্লাব এডভাইজর লায়ন ধনঞ্জয় বড়ুয়া রুবেল, ক্লাব ডিরেক্টর লায়ন নিপু বড়ুয়া, সার্ভিস চেয়ারপারসন লায়ন মাহবুবুল আলম আজাদ, লায়ন তমাল কান্তি বড়ুয়া, লায়ন রাজ‍্যশ্রী বড়ুয়া রাই প্রমুখ ক্লাব নেতৃবৃন্দ।
সভায় নবনির্বাচিত ক্লাব নেতৃবৃন্দ আগামীতে ক্লাবের কার্যক্রমকে গতিশীল করতে সর্বতোভাবে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট