
চট্টগ্রামের ঐতিহ্যবাহী জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসায় এপেক্স ক্লাব অব আগ্রাবাদ ও বেস্ট বাংলা হজ কাফেলার যৌথ উদ্যোগে শনিবার (২৭ জুন) মৌসুমি ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এপেক্স ক্লাব অব আগ্রাবাদের সভাপতি ও বেস্ট বাংলা গ্রুপের চেয়ারম্যান এপেক্সিয়ান মোঃ আব্দুর রহিম খন্দকার-এর সভাপতিত্বে এবং জেলা–৩-এর সেক্রেটারি এপেক্সিয়ান মুহাম্মদ আরিফ খান এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এপেক্সিয়ান নাসিম আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসার উপাধ্যক্ষ ড. মোহাম্মদ আলী, ডা. মোহাম্মদ শওকতুল ইসলাম, ডাক্তার আকিল ইবনে তাহের,জাতীয় সেবা পরিচালক এপেক্সিয়ান মোঃ লিয়াকত আলী, জাতীয় সেবা পরিচালক (আইপিডিজি-২, পিএনএস) এপেক্সিয়ান বশির আহম্মদ মনি (সূফি মনি), জেলা–৩ গভর্নর ইঞ্জিনিয়ার এপেক্সিয়ান মোঃ মহসিন, সদ্য অতীত জেলা গভর্নর–৩ এপেক্সিয়ান সৈয়দ মিয়া হাসান, বেস্ট বাংলা গ্রুপের ম্যানেজিং পার্টনার মোঃ আমজাদ হোসাইন এবং রাকিব আহমেদ চৌধুরী (আলিফ) ও
মো: নিয়াজ সহ অন্যান্য অতিথিবৃন্দ।
বক্তারা বলেন, ধর্মীয় শিক্ষার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), তথ্যপ্রযুক্তি ও আধুনিক জ্ঞানে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার পাশাপাশি দেশীয় ফলের পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ সময়ের দাবি। পরে শিক্ষার্থীদের মাঝে মৌসুমি ফল বিতরণ এবং মাদ্রাসা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
Leave a Reply