1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
টাঙ্গাইলে বাগীশিক এর গীতা সম্মেলন চট্টগ্রামের যানজট নিরসনে নাগরিক ফোরামের ২৫ দফা স্মারকলিপি রাউজানে মানব কল্যাণে ধম্মকথার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পটিয়ায় টাইলসের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু পটিয়ায় দোকানের ভাড়া চাওয়ায় মসজিদের মোতোয়াল্লির ওপর হামলার অভিযোগ বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম ইপিজেড–পতেঙ্গা অঞ্চল কমিটি গঠনকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিভিন্ন রাজনৈতিক দল থেকে ১৫৫ নেতাকর্মী যোগ দিলেন পটিয়া এনসিপিতে পটিয়া ও বোয়ালখালী  দুই থানার ওসির নেতৃত্বে মাদক বিরোধী সমাবেশ ও র‌্যালি পটিয়ায় যুব ও কিশোরদের নিয়ে মাদকবিরোধী মতবিনিময় সভা পটিয়ায় ১২ দিনের ব্যবধানে আবারও অজ্ঞাত লাশ উদ্ধার শ্রীমাই খালে মিলল যুবকের মরদেহ

শ্রীপুরে এসএসসি ব্যাচ ৯৪ বন্ধুদের মিলন মেলা অনুষ্ঠিত।

  • সময় রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ২৫৭ পঠিত

 

গাজীপুরের শ্রীপুরে এস এস সি ব্যাচ ৯৪ বন্ধুদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে জেলার মাওনা চৌরাস্তা লাহাব রেস্টুরেন্টে এই মিলন মেলার আয়োজন করা হয়।

এই মিলনমেলায় শ্রীপুর সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ‘৯৪ ব্যাচের প্রায় দুই শতাধিক প্রাক্তন শিক্ষার্থী অংশ নেন। এসময় তারা কেউ সেলফি তুলছেন, কেউবা খোশ গল্পে মেতেছেন। আবার অনেকেই দীর্ঘদিনের পুরাতন বন্ধুদের পেয়ে আনন্দ
উপভোগ করেন।

এই ক্লাবের প্রতিষ্ঠাতা এশিয়া গ্রুপের কর্ণধার জনাব এস এম তোফাজ্জল হোসেন প্রধান অতিথির বক্তব্যে বলেন,সারা বাংলাদেশে এস এস সি ব্যাচ ৯৪ এর একটি সুনাম রয়েছে। এই সুনামটা আমরা শ্রীপুরে আলাদা ভাবে উপস্থাপন করতে চাই। সবাই যেন শ্রীপুরকে আলাদা বৈশিষ্ঠের ৯৪ ব্যাচ নামে চিনে।

মিলন মেলাটি ক্লাব ৯৪ শ্রীপুর সভাপতি ও প্রধান এডমিন হাজী আফতাব উদ্দিন মন্ডল এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জহিরুল ইসলাম জর্জ এর সন্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ট্যাক্সেস বার এর কর আইনজীবী জনাব এসএম তোফাজ্জল হোসেন । বিশেষ অতিথি শ্রীপুর তেলিহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট আবু জাফর সরকার, বিশ্ব বন্ধু ৯৪ পরিবারের উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী গাজী বিল্লাল হোসেন মিন্টু, আজিরন পোলট্রির কর্ণধার মোঃ তোফাজ্জল হোসাইন, বিশ্ব বন্ধু ৯৪ পরিবারের সভাপতি ওমর ফারুক উজ্জল, উপদেষ্ঠা বেলাল হোসেন, ক্লাব ৯৪ শ্রীপুরের উপদেষ্ঠা উসমান গণি খোকা, তাজ উদ্দিন, ডাঃ শফিকুল ইসলাম, ফারুক হোসেন, সিনিয়র সহ সভাপতি ফারুক রহমান ও যুগ্ন সাধারন সম্পাদক আলমগীর হোসেন সহ বক্তব্য রাখেন গাজীপুর ব্যাচ ৯৪ বন্ধু মহলের সভাপতি এম এ আজিজ মুন্না, ক্লাব ৯৪ গাজীপুর এর সভাপতি তারেক আকন্দ, ডঃ একাব্বর হোসেন, সহ অনেকে।

অনুষ্ঠানের শেষ অংশে বন্ধুরা মিলে ভবিষ্যতে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং নিজেদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একটি স্থায়ী তহবিল গঠনের সিদ্ধান্ত নেন।

এছাড়াও বিকেলে মৌসুমি ফলের আয়োজন, কেক কেটে ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সঙ্গীত পরিবেশন করেন দেশবরেণ্য শিল্পীবৃন্দ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট