1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালী পৌরসভার সাবেক জনপ্রিয় মেয়র হাজী আবু কালাম আবু আল্লাহর জিম্মায় চলে গেছে। সাংবাদিক আহমদ আলী চৌধুরীর শারীরিক খোঁজখবর নিল ফটিকছড়ি জনকল্যাণ পরিষদ। সিডিএ কর্ণফুলী আবাসিক প্রকল্পে জামে মসজিদের ভিত্তিপ্রস্তর শনিবার শুভেচ্ছা-ভালোবাসায় চট্টগ্রাম জার্নালের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পটিয়ায় স্কুলের আইসিটি ল্যাবের গ্রিল কেটে ১৫ ল্যাপটপ চুরি বোয়ালখালীতে সাবেক মেয়র হাজী আবুল কালাম আবুর রোগমুক্তি কামনায় দোয়া বিশ্ব শিক্ষক দিবস পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ভালোবাসায় সিক্ত শিক্ষকরা বোয়ালখালীতে স্যার আশুতোষ কলেজে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শারজাহতে জমকালো আয়োজনে কলম একাডেমি লন্ডনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী বাংলা ভাষা ও সাহিত্যচর্চায় প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান বিশ্ব শিক্ষক দিবস আজ জ্ঞান বিতরণকারী শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা

চট্টগ্রাম চেম্বারের পরিচালক নির্বাচিত হওয়ায় মোঃ নুরুল ইসলামকে সংবর্ধনা

  • সময় মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ২২৬ পঠিত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর অনুষ্ঠিত শতবর্ষী বাণিজ্যিক সংগঠন দি চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদ্য সমাপ্ত নির্বাচনে বিপুল ভোটে পরিচালক নির্বাচিত হয়েছেন স্বদেশ গ্রুপের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম। এই গৌরবোজ্জ্বল সাফল্যে তাকে জমকালো সংবর্ধনা দিয়েছে বৃহত্তর কুমিল্লা সি অ্যান্ড এফ এজেন্টস সমবায় সমিতি, চট্টগ্রাম। একই অনুষ্ঠানে তাকে বিশেষ সম্মাননা জানিয়েছে মানবিক সংগঠন আইডিয়াল হিউম্যানিটি ফাউন্ডেশন।

২৯ শে জুন সোমবার চট্টগ্রাম নগরীর একটি অভিজাত কনভেনশন হলে বৃহত্তর কুমিল্লা সি অ্যান্ড এফ এজেন্টস সমবায় সমিতির উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির সদস্য সচিব লায়ন আবদুর রহমান খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বিশিষ্ট অর্থনীতিবিদ ড. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) মোঃ আলমগীর হোসেন শিমুল।

অনুষ্ঠানে বক্তারা মোঃ নুরুল ইসলামের বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। তারা আশা প্রকাশ করে বলেন, উনার সুযোগ্য নেতৃত্বে ব্যবসায়ীদের দীর্ঘদিনের পুঞ্জীভূত বহু সমস্যার সমাধান হবে। সেই সাথে চট্টগ্রাম চেম্বার সত্যিকার অর্থেই সাধারণ ব্যবসায়ীদের অধিকার আদায়ের মূল প্ল্যাটফর্মে পরিণত হবে।

সংবর্ধনা জবাবে মোঃ নুরুল ইসলাম আয়োজকদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আপনারা আমাকে যে সম্মান দেখিয়েছেন, তা আগামী দিনে ব্যবসায়ীদের কল্যাণে কাজ করার জন্য আমার অনুপ্রেরণা হয়ে থাকবে। চট্টগ্রাম চেম্বারকে সাধারণ ব্যবসায়ীদের আস্থার প্রতীক হিসেবে গড়ে তুলতে তিনি সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।

একই অনুষ্ঠানে প্রচারের আড়ালে থাকা অত্যন্ত চৌকস, মেধাবী ও সফল ব্যবসায়ী মোঃ নুরুল ইসলামকে মানবিক সংগঠন আইডিয়াল হিউম্যানিটি ফাউন্ডেশন-এর পক্ষ থেকেও সংবর্ধিত করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লায়ন মোঃ জাহাঙ্গীর আলম ও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এই সম্মাননা স্মারক তুলে দেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট