
মাননীয় এমপি আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ মহোদয়,
আসসালামু আলাইকুম। রাত দুপুরের শুভেচ্ছা নিবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)’র চেয়ারপার্সন, দেশনেতা তারেক রহমান আপনার প্রতি আস্থা ও বিশ্বাস রেখে কর্ণেল অলির দূর্গ খ্যাত গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৪ চন্দনাইশ-সাতকানিয়া আংশিকে আপনাকে দলীয় মনোনয়ন দেন। সে আস্থা ও বিশ্বাস অক্ষুন্ন রেখে আপনি ধানের শীষের বিজয় ছিনিয়ে এনে দেশনেতা তারেক রহমান সাহেবকে উপহার দিয়েছেন। এ বিজয় আপনার একার নয়, এ বিজয় বিএনপির, চন্দনাইশ-সাতকানিয়াবাসীর। এ বিজয় তারেক রহমান সাহেবের। এ বিজয় যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আর্দশকে ধারণ করে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মত ও দর্শনকে লালন করে। দেশনেতা তারেক রহমানের দিক নির্দেশনা মানে তাদের।
মাননীয় এমপি মহোদয়,
আপনি শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমানের আর্দশকে ধারণ করে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেখিয়ে যাওয়া মত-পথ ধরে বিএনপির পতাকা তলে সমবেত হয়েছেন। চন্দনাইশ-সাতকানিয়া বিএনপি ও জনসাধারণের একজন অভিভাবক হয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের আস্থাবাজন হয়েছেন। চন্দনাইশ-সাতকানিয়াবাসীর জনপ্রতিনিধি হিসেবে চট্টগ্রামের সকল শ্রেণীর মানুষের কাছে জনপ্রিয়তা অর্জন করে চলছেন। ঠিক তেমনি দলীয় কর্মকাণ্ডকে বেগমান করায় বিএনপির নীতিনির্ধারকবৃন্দ ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছেও আপনার গ্রহণযোগ্যতা বেড়েছে। যা সারা মহলে অতুলনীয় ও প্রশংসিত হচ্ছে।
মাননীয় এমপি মহোদয়,
আপনি নির্বাচনকালীন সময়ে চন্দনাইশ-সাতকানিয়াবাসীকে উন্নয়নের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সে অনুযায়ী সর্বাত্মক শ্রম-সাধনা, মেধা-মনন, বুদ্ধি দিয়ে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। রাস্তা-ঘাট, কার্লবাট, ব্রীজ, সড়ক ও যোগাযোগব্যবস্থা, খাল খনন, মসজিদ মাদ্রাসা-মন্দিরে দান-অনুদান, অভাবগ্রস্থ মানুষকে সাহায্য, গরীব-অসহায় রোগীদের চিকিৎসা ব্যবস্থা, গৃহহীন মানুষকে গৃহ নির্মাণ সহ জনসাধারণকে অন্ন, বস্ত্র বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সেবা, নিরাপত্তা ব্যবস্থা ইত্যাদি জনগনের নিকট পৌছিয়ে দেবার জন্য অক্লান্ত পরিশ্রম ও কাজ করে যাচ্ছেন। সাম্প্রতিক সময়ে আপনি চন্দনাইশ ও আংশিক সাতকানিয়ার বন্যাকবলিত এলাকায় ৫০ হাজার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রান বিতরণ করেছেন। আপনি একজন মানবিক এমপি, জনবান্ধব, কর্মীবান্ধব, জনদরদী, সমাজসেবক, সংস্কৃতি প্রেমিক, শিক্ষানুরাগী ও ক্রীড়াপ্রেমি হিসেবে তা মনোমুগ্ধকর ভাবে চন্দনাইশ-সাতকানিয়াবাসী তথা চট্টগ্রামবাসী প্রতিনিয়ত স্বাক্ষী হচ্ছে।
মাননীয় এমপি মহোদয়,
সাম্প্রতিক সময়ে লক্ষ করছি, আপনি এমপি নির্বাচিত হওয়ার পর থেকে দলগত ভাবে আপনার বিরোধদলীয় নেতাকর্মীরা যে পরিমাণ আলোচনা-সমালোচনা করে, তার চেয়ে বেশি সমালোচনা করার উপাদান-রশদ যোগান দিয়ে যাচ্ছে আপনার বিএনপি দলীয় নামধারী কিছু নেতাকর্মী। তারা কখনও দল করেনি, দলের ভিতর প্রবেশ করে আর্থিক সুবিধা ভোগ করার জন্য এবং সুযোগ পেলে দল ও আপনার দূর্নাম সৃষ্টি করে। তারা আর কেউ নয়, চন্দনাইশ পৌরসভার প্রাণকেন্দ্রের আশেপাশের কিছু অশিক্ষিত পাতিনেতা, তারা ১২ ফেব্রুয়ারি-২০২৬ এর আগে এলডিপির একজন সিনিয়র নেতার অধীনে চাঁদাবাজি, মামলাবাজি, মববাজী, ত্রাস সৃষ্টিসহ, চন্দনাইশ উপজেলা পরিষদ ও চন্দনাইশ থানায় দালালী, ব্যবসায়ী ও জনসাধারণকে জিম্মি করে হুমকি দমকি দিয়ে নানান ভাবে আর্থিক সুবিধা ভোগ করে। এরপর আপনি এমপি নির্বাচিত হলে আপনাকে ব্যবহার করে সুযোগ-সুবিধাও নেন বলে জানা যায়। উল্লেখ্য যে, এরাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনার বিরোধিতা করে নানান সংকটে পেলতে এবং আপনার বিরোধিতা করেছিল। যা তাদের ফেইসবুক একাউন্টের তথ্য দেখলে বুঝতে পারবেন। শত শত মানুষের কাছে তাদের অত্যাচার, নির্যাতন, চাঁদাবাজি ও মববাজীসহ অপরাজনীতির ভিডিও ফুটেজ রয়েছে। তাদের মধ্যে মোহাম্মদ সেলিম উদ্দিন ওরফে কুরা সেলিম গং অন্যতম। তারা আপনার এতোদিনের অর্জিত শ্রম সাধনা ও সুনাম ক্ষুন্ন করার অপচেষ্টায় লিপ্ত তা নানান ভাবে দৃশ্যমান। সে বিএনপির বেশ ধরে আপনার কর্মী সেজে কারও এজেন্ডা বাস্তবায়নে লিপ্ত কিনা তা খতিয়ে দেখা উচিত। এটাও লক্ষ করা যাচ্ছে, সে আপনার দলের বেশ কিছু সিনিয়র নেতার নামে অনলাইনে মানসিক ভাবে লাঞ্চনা-অপমান-অপদস্ত-হৈয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে পর্যাপ্ত তথ্য-প্রমাণ ছাড়া বদনাম করে বেড়াচ্ছে। যা ভুয়া ভিত্তিহীন বলে প্রতিয়মান হয়। এতে সাংগঠনিক ভাবে বৃত্তি হালকা করার অপচেষ্টা ও ষড়যন্ত্র করে চলছে বলে সন্দেহ। তার নানান কুকৃর্তীর কারণে আপনার এতোদিনের অর্জিত সুনাম ও খ্যাতি প্রশ্নবৃদ্ধ হতে পারে। বাংলায় প্রবাদ আছে দুষ্ট গরুর চেয়ে শুন্য গোয়াল ভালো। তাই এখনই সময় তার লাগাম টেনে ধরুন। অন্যতায় আপনাকে সময়ে খেসারত দিতে হতে পারে।
পরিশেষে, জনকল্যাণে নিবেদিত একজন জননেতা হিসেবে গণমানুষের আস্থার প্রতীক মানবিক নেতৃত্ব ও জনসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে এবং মানুষের কল্যাণে এই নিরলস পথচলা অব্যাহত থাকুক – সাধারণ মানুষের আন্তরিক ভালোবাসা ও অকুণ্ঠ সমর্থনে সিক্ত হন এবং আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
মহিউদ্দীন কাদের
Leave a Reply