1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
টাঙ্গাইলে বাগীশিক এর গীতা সম্মেলন চট্টগ্রামের যানজট নিরসনে নাগরিক ফোরামের ২৫ দফা স্মারকলিপি রাউজানে মানব কল্যাণে ধম্মকথার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পটিয়ায় টাইলসের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু পটিয়ায় দোকানের ভাড়া চাওয়ায় মসজিদের মোতোয়াল্লির ওপর হামলার অভিযোগ বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম ইপিজেড–পতেঙ্গা অঞ্চল কমিটি গঠনকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিভিন্ন রাজনৈতিক দল থেকে ১৫৫ নেতাকর্মী যোগ দিলেন পটিয়া এনসিপিতে পটিয়া ও বোয়ালখালী  দুই থানার ওসির নেতৃত্বে মাদক বিরোধী সমাবেশ ও র‌্যালি পটিয়ায় যুব ও কিশোরদের নিয়ে মাদকবিরোধী মতবিনিময় সভা পটিয়ায় ১২ দিনের ব্যবধানে আবারও অজ্ঞাত লাশ উদ্ধার শ্রীমাই খালে মিলল যুবকের মরদেহ

চট্টগ্রামে বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়’র জন্মদিন পালিত

  • সময় সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ২৯২ পঠিত

প্রেস বিজ্ঞপ্তিঃ
বঙ্গবন্ধুর দৌহিত্র,জননেত্রী শেখ হাসিনার পুত্র, আধুনিক ও স্মার্ট বাংলাদেশের রুপকার সজীব ওয়াজেদ জয় এর ৫৫ তম জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও নজীর আহমদ দোভাষ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর জুলকারনাইন চৌধুরীর সহযোগিতায় ও বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপকমিটির সদস্য তসলিম উদ্দীন রানার তত্বাবধানে দোয়া, মিলাদ মাহাফিল ও তবারক বিতরণ অনুষ্ঠান চট্টগ্রামে অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা নেজাম উদ্দিন আলকাদেরী।
এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা শেখ হাসিনা সংগ্রাম পরিষদের আহবায়ক ও আওয়ামী লীগের নেতা আলহাজ্ব শাহাজাহান চৌধুরী, সদস্য সচিব ও সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার হাসমত আলী,ছাত্রনেতা হায়দার কবির আয়ান ও সাজ্জাদ হোসেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবার, জননেত্রী শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয় এর জন্য আল্লাহর দরবারে দোয়া করা হয়। আগামী প্রজন্মের প্রতীক সজীব ওয়াজেদ জয় এর জন্য বিশেষ দোয়া করা হয়।
দোয়া মাহাফিলের পরে এতিমখানায় খাবার বিতরণ করা হয়। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ডক্টর জুলকারনাইন চৌধুরীর সহযোগিতায় এই অনুষ্ঠানের কার্যক্রম পরিচালিত হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট