1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
ওমান প্রবাসী মনির খান আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক নির্বাচিত সেঞ্চুরিয়ান লায়ন্স ও লিও ক্লাবের হ্যান্ডওভার-টেকওভার, ডিজি টিম সংবর্ধনা, চার্টার নাইট ও ক্লাব অফিসার্স স্কুলিং অনুষ্ঠিত বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র আর্থিক সহায়তা প্রদান শিক্ষার মানোন্নয়নে দারুল ইরফান মাদানী নিসাব মাদরাসায় পুরস্কার বিতরণী ও শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা ডিজিটাল রাইটস ও গভর্ন্যান্সে নাগরিক সমাজের কার্যকর অংশগ্রহণ নিশ্চিতে জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত সুপেয় পানির অধিকার নিশ্চিত করতে চট্টগ্রামে ‘ইয়ুথ লেড ওয়াটার জাস্টিস মুভমেন্ট’ চট্টগ্রামে বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়’র জন্মদিন পালিত শাকপুরা বৌদ্ধ শ্মশানে বৃক্ষরোপণ কর্মসূচি বোয়ালখালীতে দেশীয় ফলের সমাহারে জাতীয় ফল মেলা ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র উদ্যোগে ডেন্টাল চেক-আপ কর্মসূচি অনুষ্ঠিত

সেঞ্চুরিয়ান লায়ন্স ও লিও ক্লাবের হ্যান্ডওভার-টেকওভার, ডিজি টিম সংবর্ধনা, চার্টার নাইট ও ক্লাব অফিসার্স স্কুলিং অনুষ্ঠিত

  • সময় মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ১৫ পঠিত

 

মো: শহীদুল্লাহ সজীব, চট্টগ্রাম:

লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং সেঞ্চুরিয়ান এবং লিও ক্লাব অব চিটাগং সেঞ্চুরিয়ান-এর যৌথ উদ্যোগে গত ২৩ জুলাই বৃহস্পতিবার চট্টগ্রামের হালিমা রোকেয়া হলে বর্ণাঢ্য আয়োজনে হ্যান্ডওভার-টেকওভার, ডিস্ট্রিক্ট গভর্নর টিম সংবর্ধনা, মাল্টিপল কাউন্সিল চেয়ারপারসন সংবর্ধনা, নতুন সদস্যদের ইনডাকশন, লিও ক্লাব অব চিটাগং সেঞ্চুরিয়ানের প্রথম চার্টার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং ক্লাব অফিসার্স স্কুলিং অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন এমডি কামরুজ্জামান লিটন এমজেএফ। বিশেষ অতিথি ছিলেন সদ্য প্রাক্তন ডিস্ট্রিক্ট গভর্নর ও মাল্টিপল কাউন্সিল চেয়ারপারসন লায়ন মোসলেহউদ্দিন আহমেদ আপু পিএমজেএফ। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মোহাম্মদ আবু বকর সিদ্দিকী পিএমজেএফ, দ্বিতীয় ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন পারভীন মাহমুদ এফসিএ পিএমজেএফ, লায়ন আবু মোরশেদ, লায়ন আমজাদ চৌধুরী এবং লিও ক্লাব ২০২৫-২৬ এর অ্যাডভাইজার লায়ন বিপুল কুমার বল।

অনুষ্ঠানে প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন (২০২৫–২০২৬) সেবাবর্ষের প্রেসিডেন্ট লায়ন অনুপ ভট্টাচার্য এমজেএফ। এসময় লায়ন অনুপ ভট্টাচার্য ২০২৬-২৭ সেবাবর্ষের প্রেসিডেন্ট লায়ন অনিক চন্দ্র শীলের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

অপরদিকে, লিও ক্লাব অব চিটাগং সেঞ্চুরিয়ানের হ্যান্ডওভার-টেকওভার পর্বে প্রেসিডেন্ট লিও তুহিন অভি (২০২৫–২০২৬) নবনির্বাচিত প্রেসিডেন্ট লিও রোজিনা প্রেমা (২০২৬–২০২৭)-এর কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

বক্তারা তাঁদের বক্তব্যে লায়ন্স ও লিওদের নেতৃত্ব বিকাশ, সামাজিক দায়বদ্ধতা এবং তরুণদের সমাজ উন্নয়নে সম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে নতুন সদস্যদের শপথ গ্রহণ, ক্লাব অফিসার্স স্কুলিং, সম্মাননা স্মারক (টোকেন অব লাভ) প্রদান, প্রথম চার্টার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজন সম্পন্ন হয়।

লায়ন্স ও লিও নেতৃবৃন্দ, বিভিন্ন ক্লাবের সভাপতি-সম্পাদক, সদস্যবৃন্দ, আমন্ত্রিত অতিথি ও শুভানুধ্যায়ীদের প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট