1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনামঃ
পরীক্ষকের ভুলে বিপন্ন শিক্ষার্থীর ভবিষ্যৎ: জবাবদিহি নিশ্চিত হবে কবে? – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া পটিয়ায় হযরত খাজা মইনুদ্দিন চিশতীর ওরশ উপলক্ষে প্রস্তুতি সভা ও মাহফিল অনুষ্ঠিত বিএনপির কেউ টাকা নিলে বহিষ্কারের ঘোষণা পটিয়ায় খরনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন পটিয়ায় জিমনেশিয়ামের সীমানাপ্রাচীর নির্মানকাজের উদ্বোধনে এমপি এনামুল হক  পটিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কুলিং কর্নারে ভয়াবহ আগুন, আতঙ্কে নারী অজ্ঞান পটিয়ায় দ্বিতীয় দফায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কোনো ধরনের গাফিলতি সহ্য হবে না–খোরশেদ আলম জমকালো আয়োজনে সম্পন্ন হলো পথশিশু অধিকার ফাউন্ডেশনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা–২০২৬ দেশসেরা ৭ আলোকিত ব্যক্তিকে প্রয়াস অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান করবে প্রয়াস রিয়াজউদ্দিন বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান: নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ৩ প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা দুর্যোগ প্রস্তুতিতে প্রকল্পের অর্জন ধরে রাখতে অংশীজনদের অঙ্গীকার

বিশ্ব বন্ধু ৯৪ এর কার্যকরী কমিটি ও উপদেষ্টা পরিষদ’র পরিচিতি সভা ও দায়িত্ব গ্রহণ অনুস্ঠান সম্পন্ন

  • সময় শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৩৬৮ পঠিত

 

৩১ শে জুলাই ২০২৬ রোজ শুক্রবার বিশ্ব বন্ধু ৯৪ পরিবারের নব নির্বাচিত কার্যকরী কমিটি ও উপদেষ্টা পরিষদ (২০২৬-২০২৮) এর পরিচিতি ও আলোচনা সভা ও দায়িত্ব গ্রহণ অনুস্ঠান জাকজমকপুর্ণ ভাবে অনুষ্ঠিত হয় উওরা ৯ নং সেক্টরের ব্রুকলি রেস্তোরাঁতে। মধ্যান্ন ভোজ এর পর এস এম তোফাজ্জল হোসেনের পবিত্র কোরআান তেলাওয়াত ও মরহুম বন্ধুদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সুচনা হয়। নব নির্বাচিত উপদেষ্টা পরিষদ ও কার্যকরী কমিটির পরিচয় পর্ব ও দায়িত্ব গ্রহণের পর বক্তব্য রাখেন প্রতিস্ঠাতা ও প্রধান সমন্বয়ক কর আইনজীবী ও গার্মেন্টস ফেব্রিকস ব্যবসায়ী এস এম তোফাজ্জল হোসেন, প্রধান উপদেষ্টা ব্যবসায়ী গাজী বিল্লাল হোসেন মিন্টু, দ্বিতীয় বারের মতো নির্বাচিত সভাপতি ওমর ফারুক উজ্জ্বল, সহ সভাপতি ফরিদ আহমেদ, নবনির্বাচিত সাধারণ সম্পাদক শাহিদা আক্তার, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মুজাহিদুর রহমান মুনির, সমাজ কল্যান ও ত্রাণ সম্পাদক শেখ মোঃ সেলিম,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিশিষ্ট মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী আব্দুল হাকিম সুমন, নির্বাহী সদস্য মোঃ আসাদুজ্জামান, জিনিয়া তানজিম, তরিকুল ইসলাম ভুইঁয়া, উপদেষ্টা এস এম গ্রুপের ডিরেক্টর মোহাম্মদ আলী হোসাইন, সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোঃ শহীদুল ইসলাম, বিশিষ্ট কলামিস্ট অধ্যাপক তসলিম উদ্দিন রানা, বিশিষ্ট ব্যবসায়ী শাহাদাত হোসেন পিয়ার্স, নাট্যকার, পরিচালক ও প্রযোজক হেদায়ত উল্লাহ তুর্কী, বিশিষ্ট গার্মেন্টস ব্যবসায়ী বেলাল হোসেন, উওরা লাভলীন রেস্তোরাঁর কর্ণধার মেহাম্মদ রেজাউল করিম, মোস্তফা কামাল প্রমুখ। প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক এস এম তোফাজ্জল হোসেন তার বক্তব্যে বিশ্ব বন্ধু ৯৪ পরিবারের গত চার বছরের কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সকলকে অবহিত করেন। সকল ৯৪ বন্ধু ও তাদের পরিবারের কল্যাণে আমরা সর্বদা নিয়োজিত থাকব ইনশাআল্লাহ। নবনির্বাচিত সাধারণ সম্পাদক শাহিদা আক্তার সকলকে গ্রুপের কল্যাণে একসাথে কাজ করার আহব্বান জানান, সভাপতি ওমর ফারুক উজ্জ্বল সকল ৯৪ বন্ধুদের সহযোগিতা কামনা করেন ও দ্বিতীয় বারের মত তাকে নির্বাচিত করায় সকলকে ধন্যবাদ জানান ও প্রধান উপদেষ্টা গাজী বিল্লাল হোসেন মিন্টু আগামী ১৮ সেপ্টেম্বর ২০২৬ এর চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকীর বন্ধু মিলন মেলা সফল করতে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করেন। আগামী কাল থেকে আমাদের রেজিষ্ট্রেশন শুরু হবে ও রেজিষ্ট্রেশনকৃত সকলের মোবাইল নং সহ আমরা একটি ম্যাগাজিন প্রকাশ করব এবং এতে যেকেউ বিজ্ঞাপন দিতে পারবে ও যেকোন বন্ধু তার লিখা গল্প কবিতা প্রকাশ করতে পারবে। বিশ্ব বন্ধু ৯৪ পরিবার একটি অরাজনৈতিক সংগঠন ও অনলাইন প্লাটফর্ম।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট