
প্রেস বিজ্ঞপ্তি :: বন্দর নগরী চট্টগ্রামের পূর্ব নাসিরাবাদ ২নং গেইটে অবস্থিত ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র উদ্যোগে এক বর্ণাঢ্য ‘বিজ্ঞান মেলা’ অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ আসাদ আদিলের সভাপতিত্বে ও আরবি বিভাগের কো-অর্ডিনেটর সাজ্জাদ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্কুল ম্যানেজিং কমিটির চেয়ারম্যান ডাঃ এ.টি.এম রেজাউল করিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোতোয়ালি থানা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার আবু তোরাব মোহাম্মদ হাসান, ম্যানেজিং কমিটির সদস্য ডা. আব্দুল্লাহ খান, ডাঃ আহমদ রহিম।
অতিথিবৃন্দ দৈনন্দিন জীবনে বিজ্ঞানের গুরুত্ব, সৃজনশীল মন তৈরি, সুপ্ত মেধার বিকাশ, নতুন নতুন আবিষ্কারের ক্ষেত্রে বিজ্ঞান মেলার প্রয়োজনীয়তা তুলে ধরেন। মেলায় ছাত্র-ছাত্রীদের তৈরি শতাধিক সৃজনশীল প্রজেক্ট প্রদর্শিত হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে সনদ ও ৩টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ২৪টি প্রজেক্টকে পুরস্কৃত করা হয়।
বক্তব্য রাখেন ভাইস প্রিন্সিপাল হিজবুন নাহার, সিনিয়র সেকশন কো-অর্ডিনেটর ফাহমিদা কাউনাইন, মিডল সেকশন কো-অর্ডিনেটর ইসমাত জাহান, জুনিয়র সেকশন কো-অর্ডিনেটর নার্গিস আকতার, আতিয়া রহমানি, দেলোয়ার হোসেন, শহিদুল্লাহ তাহসিন চেয়ারম্যান, ফারিহা ফারনাজ, রোখসানা খানম, মোহাম্মদ আব্দুল্লাহ, তৈয়বা আনিকা, সালমা নাওয়ার ও তানজিবা ইসলাম প্রমুখ। সকল শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকমণ্ডলির অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়।
Leave a Reply