1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
পাহাড়ধস ঝুঁকি মোকাবিলায় ১০০ পরিবারকে সেভ দ্য চিলড্রেন ও ইপসার আর্থিক সহায়তা বোয়ালখালীতে পানিবন্দী ২৫০ পরিবারে খাদ্য সহায়তা দিলেন এমপি এরশাদ উল্লাহ চট্টগ্রামের জলাবদ্ধতা: প্রকৃতির সতর্কবার্তা -মোহাম্মদ শাহজাহান বোয়ালখালীতে পাহাড়ি ঢলে ভেসে দিনমজুর নিখোঁজ স্টেশন পরিস্কার করে দিন চলত বুবির, ছিনতাইকারীর হামলায় মর্মান্তিক মৃত্যু ভূজপুরে সদর দপ্তর রেখে ফটিকছড়ি উত্তর উপজেলার গেজেট প্রকাশ প্রয়াস উপদেষ্টা রোটারিয়ান সৈয়দা কামরুন নাহার প্লাটিনাম প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড অর্জন লন্ডন বাংলা বই মেলা পর্ষদ ও সৃষ্টি বিশ্বময়ের দুইদিন ব্যাপী উৎসব সম্পন্ন পটিয়া পৌরসভায় টানা বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতা পরিদর্শন করলেন মেয়র পদপ্রার্থী হাজী আবুল বশর সিআইপি। প্রথম বারের মতো আসামে দুর্গাপূজার অনুষ্ঠান করতে যাচ্ছে চট্টগ্রামের স্বনামধন্য সনাতনী ব্যান্ড টিম বৃষ্টি

চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের শোক সভায় বক্তারা শুদ্ধপথের প্রাগসর পুরুষ ড. গাজী সালেহ উদ্দীন।

  • সময় শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
  • ৭৯৯ পঠিত

চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সাবেক ডীন,সাবেক প্রক্টর, মুক্তিযোদ্ধা গবেষক, শহীদ পরিবারের সন্তান,বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডঃ গাজী সালেহ উদ্দীনের মৃত্যুতে এক শোক সভা সম্প্রতি ভার্চ্যুয়ালী অনুষ্ঠিত হয়। এতে আলোচনায় অংশগ্রহণ করেন ত্রিপুরা রাজ্যের বিশিষ্ট কবি নিয়তি রায় বর্মন, শিক্ষাবিদ অধ্যক্ষ ড.মুজাহিদ রহমান,শিক্ষক বাবুল কান্তি দাশ,শিক্ষক বিজয় শংকর চৌধুরী, সংগঠক লায়ন সুজিত কুমার দাশ,মরহুমের সন্তান পরিকল্পনা মন্ত্রাণালয়ে কর্মরত বাংলাদেশ সরকারের উপ সচিব সালেহিন তানভীর গাজী, কন্যা শিক্ষিকা সানজিদা শারমিন গাজী মৌসুমি, সঙ্গীতশিল্পী লুপর্ণা মুৎসুদ্দী লোপা,সঙ্গীতা চৌধুরী,কাকলী দাশগুপ্তা,ছাত্রনেতা এম,মমঞ্জুর আলম,সুমন চৌধুরী, সংগঠনের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল প্রমুখ। সভায় বক্তারা বলেন শিক্ষা সংস্কৃতি এবং সামাজিক পথের আলোকিত সুহৃদ ড.গাজী সালেহ উদ্দিন। সত্য ও ন্যায়ের পথে চলা এই দৃঢ়চেতা মানুষ নেতৃত্ব দিয়েছেন প্রগতিশীল সকল কর্মকান্ডে।ছিন্নমূল সুবিধা বঞ্চিত শিশুদের মূলধারায় সম্পৃক্ত করণের লক্ষ্যে প্রতিষ্ঠা করেছেন বিদ্যালয়। শুদ্ধপথের একজন প্রাগসর পুরুষ ছিলেন ড.গাজী সালেহ উদ্দীন। আলোকিত মানুষ তৈরি এবং শুদ্ধ সমাজ বিনির্মানে আমৃত্যু কাজ করেছেন এই সমাজবিজ্ঞানী।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট