1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন। নিখোঁজের ৭ দিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি খণ্ডিত মরদেহ চট্টগ্রামের চিকিৎসা শিক্ষাঙ্গনে নারী নেতৃত্বের এক উজ্জ্বল নাম অধ্যাপক ডা. কামরুন নেসা (রুনা) খেজুর গাছ প্রতীক নিয়ে সভাপতি প্রার্থী আলহাজ্ব মো: আবুল কাশেমের নির্বাচনী গণসংযোগ শিক্ষা ও গবেষণায় চবি আরবি বিভাগের প্রাক্তন শিক্ষকদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে -চবি উপাচার্য জেলা প্রশাসকের মতবিনিময় পটিয়ায় অর্ধশতাধিক প্রান্তিক জনগোষ্ঠী পেল উপজেলা প্রশাসনের সহায়তা চট্টগ্রাম বন্দর যানজট নিরসনে সিসিটি ২ নম্বর গেট ১০০ ফুট ভিতরে সরানোর দাবিতে মোহাম্মদ শাহজাহানের প্রতীকী অবস্থান সাতকানিয়ায় দিনব্যাপী ‘দায়িত্বশীল তারবিয়াত ও হুফ্ফাজ সম্মেলন–২০২৬’ সম্পন্ন ঢাকায় CLUB 94 BD এর উদ্যোগে প্রয়াত বন্ধুদের স্মরণে দোয়া ও মিলাদ মাহাফিল অনুষ্ঠিত বোয়ালখালী প্রেস ক্লাবে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন।

  • সময় বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ পঠিত

 

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ স্টাফ রিপোর্টার

রাজশাহী, ১৫ সেপ্টেম্বর ২০২৬: সম্প্রতি রাজশাহীতে একটি অনুসন্ধানী সংবাদ প্রকাশের পর সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, দীর্ঘ ১৪ বছরেও সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার না হওয়া এবং অব্যাহত গুম, খুন, মামলা, হয়রানি ও হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটি সহ অন্যান্য সংগঠনের সমন্বয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজশাহী নগরীর জিরো পয়েন্টে রাজশাহী প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক দিনকালের রাজশাহী ব্যুরো প্রধান আব্দুস সবুরের সভাপতিত্বে এই মানববন্ধন হয়।

এতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। আরও বক্তব্য রাখেন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য সাগর নোমানী, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের চেয়ারম্যান ও দৈনিক প্রতিদিনের কাগজের সম্পাদক খায়রুল আলম রফিক, পরিচালক মোহাম্মদ আবির, রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, রাজশাহী রক্ষা সংরক্ষণ কমিটির সদস্য সচিব মাহফুজুল হাসনাইন হিকোল, বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী বরজাহান, এটিএন বাংলার সিনিয়র সাংবাদিক সুজাউদ্দিন ছোটন, রাজশাহী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল মুগনী নিরো, জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় সাধারণ সম্পাদক ফয়সাল আজম অপু, রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রকি, রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ খান, সাবেক সভাপতি শরিফুল ইসলাম তোতা, রাজশাহী টেলিভিশন সাংবাদিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজ রকি, মোহনপুর উপজেলা ঐক্য প্রেসক্লাবের সভাপতি রাজিব প্রমুখ।

বক্তারা বলেন, সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা, হুমকি ও হয়রানির ঘটনা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে বহুল আলোচিত সাগর-রুনি হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দীন সাথীর মুক্তির দাবিও তোলা হয়।
সম্প্রতি রাজশাহীতে দৈনিক সকালের সময় পত্রিকায় একটি অনুসন্ধানী সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। অবিলম্বে সেই হুমকিদাতাকে গ্রেপ্তারের দাবি জানান বক্তারা।
তারা আরও বলেন, ৫ আগস্টের পর রাজশাহী প্রেসক্লাব জবরদখলের অভিযোগ উঠেছিল। এ ঘটনায় কথিত সাংবাদিক নজরুল ইসলাম জুলুসহ সাংবাদিকতার আড়ালে যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন সংহতি জানিয়ে বলেন, সাংবাদিকদের স্বাধীনভাবে দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করা, সাংবাদিক নির্যাতন ও হয়রানি বন্ধ, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করতে হবে। তিনি রাজশাহীতে কর্মরত সাংবাদিকদের সুখে-দুঃখে পাশে থাকার কথাও জানান।

রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন বলেন, সাগর-রুনি দম্পতি হত্যার সঙ্গে জড়িত হত্যাকারী ও ষড়যন্ত্রকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিশেষ ট্রাইব্যুনালে বিচার সম্পন্ন করতে হবে। একই সঙ্গে গত ২০ বছরে যেসব সাংবাদিককে হত্যা ও গুম করা হয়েছে, সেসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। তিনি আরও বলেন, সারাদেশে সাংবাদিকদের হুমকি, নির্যাতন ও হয়রানির সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও মামলা দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। সম্প্রতি সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও হুমকির অভিযোগের প্রসঙ্গ তুলে মামুন বলেন, এসব ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং হয়রানিমূলক মামলা প্রত্যাহার করতে হবে। তিনি সতর্ক করে বলেন, এ ধরনের পরিস্থিতি চলতে থাকলে সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তার দাবিতে রাজপথে নামতে বাধ্য হতে হবে।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন রাজশাহী প্রেসক্লাবের সহ-সভাপতি সরকার শরিফুল ইসলাম ও শাহরিয়ার অন্তু, রাজশাহীর আলোর সম্পাদক ও প্রকাশক আজিবার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নূরে ইসলাম মিলন, দপ্তর সম্পাদক মোজাম্মেল বাবু, পাঠাগার সম্পাদক সুরুজ আলী, কার্যনির্বাহী সদস্য ও প্রকাশকালের সম্পাদক রাজিব আলী রাতুল, সদস্য রাউফ উদ্দিন রাফি, রুবেল সরকার, সানিসহ সিনিয়র সাংবাদিক মামুন রেজা, ওবাইদুল ইসলাম রবি, আবুল কালাম আজাদ, ফারুক হোসেন, লিয়াকত হোসেন, শাহীন সাগর, মাজহারুল ইসলাম চপল ও অন্যান্যরা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট