1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনামঃ
প্রবাসীদের নিয়ে দুবাই পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান নব পণ্ডিত বিহারে প্রবারণা ও কঠিন চীবর দান উদযাপন পরিষদ গঠিত চট্টগ্রাম সিনিয়র’স প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি ইস্কান্দার, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন গরুর রশিতে লেগে সিএনজি দুর্ঘটনা, গরুর মালিক পক্ষের হামলায় পুলিশের এএসআইসহ আহত ৪ কিসের এত বড়াই আমাদের বলো? -নোহা নেছার অন্নি  ৬৯তম CMC Day উপলক্ষে চমেক হাসপাতালের ৭৯ নম্বর ওয়ার্ডে পার্কভিউ হসপিটালের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অপ্রতিম -অভিলাষ মাহমুদ বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত লন্ডনে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ যুক্তরাজ্য শাখার উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ফটিকছড়ি উত্তর উপজেলার প্রবীণ আলেম মাওলানা এজহার সাহেব আর নেই

নব পণ্ডিত বিহারে প্রবারণা ও কঠিন চীবর দান উদযাপন পরিষদ গঠিত

  • সময় রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৫ পঠিত

 

মহাসংঘনায়ক শ্রীসদ্ধর্মভাণক বিশুদ্ধানন্দ মহাথের প্রতিষ্ঠিত, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ পরিচালিত নগরীর নব পণ্ডিত বিহারে প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান-২০২৬ উদযাপনের লক্ষে উদযাপন পরিষদ গঠন করা হয়েছে। গত ১৯ সেপ্টেম্বর প্রচার সংঘের চট্টগ্রাম কার্যালয় নবপণ্ডিত বিহার মিলনায়তনে অনুষ্ঠিত সভায় শ্রীমৎ বুদ্ধপ্রিয় মহাথেরোর সভাপতিত্বে উপস্থিত নেতৃবৃন্দ, উপাসক-উপাসিকা ও দায়ক-দায়িকাদের সম্মতিতে মানস কুমার বড়ুয়াকে সভাপতি, বিজয় বড়ুয়া বাপ্পীকে সাধারণ সম্পাদক এবং লায়ন সুমন বড়ুয়াকে অর্থ সম্পাদক করে ‘প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান-২০২৬ উদযাপন পরিষদ’ গঠন করা হয়।
সভায় ২০২৫ সালের কঠিন চীবর দানের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করা হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের ঊর্ধ্বতন সহ-সভাপতি দেবপ্রিয় বড়ুয়া, মহাসচিব প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া, নবপণ্ডিত বিহারের অধ্যক্ষ ড. উপানন্দ মহাথের, অগ্রসার মেমোরিয়াল সোসাইটির মহাসচিব সুমিত্তানন্দ মহাথের, প্রচার সংঘের সহ-সভাপতি স্বরূপানন্দ ভিক্ষু, কমলেন্দু বিকাশ বড়ুয়া, অনিমেষ তালুকদার ও বিনয় ভূষন বড়ুয়া, যুগ্ম-মহাসচিব অধ্যক্ষ অনুপম বড়ুয়া ও স্থপতি বিশ্বজিৎ বড়ুয়া, সাংগঠনিক সচিব প্রফেসর ড. সুব্রত বরণ বড়ুয়া, ধর্মরাজিক বিহার কঠিন চীবর দানের সাধারণ সম্পাদক কিশোর কুমার বড়ুয়া, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি পার্থ প্রতীম বড়ুয়া অপু, প্রকৌশলী পরিতোষ কুমার বড়ুয়া, অঞ্চল কুমার তালুকদার, শিক্ষক সমীরণ বিকাশ বড়ুয়া, ব্রহ্মান্ড প্রতাপ বড়ুয়া, অমরেশ বড়ুয়া চৌধুরী, লায়ন কেমি বড়ুয়া মুক্তা ও নেভী রাণী বড়ুয়াসহ প্রচার সংঘের কেন্দ্রীয়, চট্টগ্রাম অঞ্চল, যুব, মহিলা ও আঞ্চলিক শাখার নেতৃবৃন্দ এবং নবপণ্ডিত বিহার পরিচালনা কমিটির সদস্য ও উপাসক-উপাসিকাবৃন্দ।
সভায় বক্তারা প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দানের ধর্মীয় তাৎপর্য তুলে ধরে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠান আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে নবনির্বাচিত নেতৃবৃন্দ নবপণ্ডিত বিহারের ঐতিহ্য ও ধর্মীয় কার্যক্রমকে আরও গতিশীল করতে এবং কঠিন চীবর দানের সকল সকল কার্যক্রমে সকলের সহযোগিতা কামনা করেন।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট