1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালীতে আগুনে পুড়ল ঘরবাড়ি, রক্ষা পেল না টাকা-স্বর্ণ পটিয়ায় আবদুল করিম সাহিত্যবিশারদের ৭৩তম মৃত্যুবার্ষিকী পালিত পটিয়ার মহাজন হাটে সিএনজি শ্রমিকদের অবস্থান ধর্মঘট যাত্রীদের দুর্ভোগ চরমে পটিয়ায় সবজির দাম  কমলেও মাছের বাজার চড়া পটিয়ায় সড়ক দুর্ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে এনসিপি নেতৃবৃন্দ গলায় মাছের কাঁটা নামানোর পরিচিত মুখ পটিয়ার সঞ্জয় সেন আজ ২৯ সেপ্টেম্বর সাংবাদিক হেলাল উদ্দিন চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন রাশিয়ান দূতাবাসে আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিনিধি দলের মতবিনিময় হতদরিদ্র মেয়ের বিয়েতে এনইএইচআরএফ- চট্টগ্রাম জেলা কমিটির আর্থিক সহায়তা টাঙ্গাইলে বাগীশিক এর গীতা সম্মেলন

পটিয়ার মহাজন হাটে সিএনজি শ্রমিকদের অবস্থান ধর্মঘট যাত্রীদের দুর্ভোগ চরমে

  • সময় বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৯ পঠিত

 

পটিয়া প্রতিনিধি

সিএনজি শ্রমিকদের উপর হামলা নির্যাতন করার প্রতিবাদে পটিয়ায় মহাজনহাট গ্রামীণ সড়কে সিএনজি শ্রমিকেরা অবস্থান ধর্মঘট পালন করেছে।
২৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ১০ থেকে শ্রমিকেরা মহাজনহাট এলাকায় অবস্থান ধর্মঘটের ডাক দেয়। এর আগে গত ১৯ সেপ্টেম্বর রওশনহাট টু- মহাজনহাট সড়কে শ্রমিকেরা সিএনজি চলাচল বন্ধ করে দেয়। ফলে শত শত যাত্রী চরম দুর্ভোগের শিকার হয়েছে।
এঘটনায় গতকাল (মঙ্গলবার) ইউএনও বরাবরে কামরুল হাসান জুয়েল, মাঈনুল হাসান তুষার কে দায়ী করে একটি লিখিত অভিযোগ দিয়েছে। শ্রমিকদের দাবি বর্তমানে তেল, গ্যাস, গাড়ির মালামাল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি পাওয়ায় পূর্বের ভাড়ার চেয়ে ৫ টাকা ভাড়া বৃদ্ধি করে। কিন্তু পশ্চিম রশিদাবাদ বলির বাড়ির এলাকার ২/৩ জন ব্যক্তি যাত্রীদের উস্কানি দিয়ে ৫ টাকা বৃদ্ধি ভাড়া নিতে দিচ্ছে না। যাত্রী দিয়ে শ্রমিকদের মারধর করছে। গত ১১ সেপ্টেম্বর শোভনদন্ডী ইউপি কার্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরিদুল আলম বিষয়টি নিয়ে বৈঠক করলে সেখানে চালক ফরহাদকে মারধর করায় বৈঠক পন্ড হয়ে যায়। গত ২০ সেপ্টেম্বর ২ জন সিএনজি শ্রমিককে পশ্চিম রশিদাবাদ বলির বাড়ীর সন্নিকটে ভাড়া নিয়ে মারধর করে ও সিএনজি টেক্সি আটকিয়ে রাখে। পরদিন থেকে সিএনজি শ্রমিকেরা সিএনজি চলাচল বন্ধ করে দেয়। সমিতির সভাপতি মোহাম্মদ রুবেল জানান ৫ টাকা বৃদ্ধি ভাড়া যাত্রীরা দিতে চাইলেও বলির বাড়ীর ২/৩ ব্যক্তির বাঁধার কারণে যাত্রীদের মধ্যে প্রায় সময় বাকবিতন্ডা হয়ে আসছে। বর্তমানে দরিদ্র শ্রেণির সিএনজি চালকেরা অসহায় অবস্থায় দিনাতিপাত করে আসছে বলে তিনি জানান। এব্যাপারে উপজেলা নিবার্হী কর্মকর্তা ফারহানুর রহমান জানান বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। অবস্থান ধর্মঘটে বক্তব্য রাখেন রওশনহাট সিএনজি চালক সমিতির সভাপতি মোহাম্মদ রুবেল, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোরশেদ, শোভনদন্ডী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহ আলম সও: সিএনজি শ্রমিক ইউনুছ, বাবুল, আবছার, মহিউদ্দীন, বাঁচা, আকবর, ইউছুপ, মহিউদ্দীন প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট