1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালী পৌরসভার সাবেক জনপ্রিয় মেয়র হাজী আবু কালাম আবু আল্লাহর জিম্মায় চলে গেছে। সাংবাদিক আহমদ আলী চৌধুরীর শারীরিক খোঁজখবর নিল ফটিকছড়ি জনকল্যাণ পরিষদ। সিডিএ কর্ণফুলী আবাসিক প্রকল্পে জামে মসজিদের ভিত্তিপ্রস্তর শনিবার শুভেচ্ছা-ভালোবাসায় চট্টগ্রাম জার্নালের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পটিয়ায় স্কুলের আইসিটি ল্যাবের গ্রিল কেটে ১৫ ল্যাপটপ চুরি বোয়ালখালীতে সাবেক মেয়র হাজী আবুল কালাম আবুর রোগমুক্তি কামনায় দোয়া বিশ্ব শিক্ষক দিবস পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ভালোবাসায় সিক্ত শিক্ষকরা বোয়ালখালীতে স্যার আশুতোষ কলেজে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শারজাহতে জমকালো আয়োজনে কলম একাডেমি লন্ডনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী বাংলা ভাষা ও সাহিত্যচর্চায় প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান বিশ্ব শিক্ষক দিবস আজ জ্ঞান বিতরণকারী শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা

চট্টগ্রামে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে পুলিশের সাথে কর্মীদের সংঘর্ষ, আটক ৭

  • সময় বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ৭৩৩ পঠিত

ইসমাইল ইমন, চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ

চট্টগ্রামে মহানগর বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বিএনপির ৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকেলে কাজির দেউড়ী এলাকায় বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা চলাকালীন চট্টগ্রাম মহানগর বিএনপির বিভিন্ন থানা, ওয়ার্ড থেকে মিছিল সহকারে আলোচনা সভায় যোগ দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বিএনপির নেতাকর্মীরা পুলিশকে দিকে ইটপাটকেল ছুড়ে মারেন বলে পুলিশের দাবী, পরে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন বলেন, মিছিলে কয়েকজন মামলার আসামি ছিল। তারা মিছিল নিয়ে আসতে চাইলে পুলিশ সামনে যাওয়ার পরপরই পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করা হয়েছে।

সংঘর্ষের পর ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম মহানগর বিএনপি দলীয় কার্যালয়ে। এতে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদত হোসেনসহ বিএনপির উত্তর, দক্ষিণ জেলা সহ থানা ওয়ার্ডের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট