1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
কর্ণফুলী শাহ আমানত সেতুর অবৈধ টোল বাতিলের দাবি, দক্ষিণ চট্টগ্রামের প্রবেশমুখে গড়ে তোলা হবে পরিবেশবান্ধব আধুনিক আবাসিক প্রকল্প সাংবাদিক হয়রানি বন্ধ করুন: ইউএনও মোশারফের মিথ্যা জিডির তীব্র নিন্দা ও শাস্তির দাবি, টিপিএসবি’র সাম্রাজ্য ভাগাভাগি নিয়ে বিরোধ ‘মাদক সম্রাট’ সোবহান নিহত! দুবাই প্রবাসী সাংবাদিককে হত্যার হুমকি, বিভিন্ন সংগঠনের নিন্দা বোয়ালখালীতে বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী মামলায় তিন নেতাকর্মী গ্রেপ্তার বোয়ালখালীতে অজিত বিশ্বাসসহ দুই যুবলীগ কর্মী গ্রেপ্তার ফটিকছড়িতে বিপ্লব ও সংহতি দিবসের জনসভায় বিশাল র‍্যালী নিয়ে যোগ দিলেন ভূজপুর ইউপি চেয়ারম্যান শিপন বোয়ালখালীতে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে আহত ২ বোয়ালখালীতে কুকুর-বিড়ালের কামড়ে আহত ৬ জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এপেক্স ক্লাব অব সাঙ্গু

কর্ণফুলী শাহ আমানত সেতুর অবৈধ টোল বাতিলের দাবি, দক্ষিণ চট্টগ্রামের প্রবেশমুখে গড়ে তোলা হবে পরিবেশবান্ধব আধুনিক আবাসিক প্রকল্প

  • সময় বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ২১ পঠিত

 

মো. আবদুল আলী- চট্টগ্রাম মহানগর প্রতিনিধি:

দক্ষিণ চট্টগ্রামের প্রবেশমুখে অবস্থিত সিডিএ কর্ণফুলী আবাসিক প্রকল্পকে চট্টগ্রামের অন্যতম সবুজ, দৃষ্টিনন্দন ও পরিবেশবান্ধব আধুনিক আবাসিক এলাকা হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রকল্প এলাকায় আধুনিক স্থাপত্যশৈলীর জামে মসজিদ, কমিউনিটি সেন্টার, টার্ফসহ খেলার মাঠ, সুপার মার্কেট, স্কুল-কলেজ, হেলথকেয়ার সেন্টার ও ফার্মেসি প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম জেলা পরিষদ ভবনের ১৬ তলায় অবস্থিত টাউন হলে সিডিএ কর্ণফুলী আবাসিক প্লট মালিক কল্যাণ সমিতি ও সিডিএ কর্ণফুলী আবাসিক জামে মসজিদ কমপ্লেক্সের যৌথ উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।

প্লট মালিক কল্যাণ সমিতির সভাপতি অধ্যক্ষ মোজাম্মেল হকের সভাপতিত্বে এবং সমিতির সিনিয়র সহসভাপতি ও জামে মসজিদ কমিটির সভাপতি অ্যাডভোকেট জিয়া হাবীব আহসানের সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন আসিফ আদিল ও আর্কিটেক্ট অনিকেত চৌধুরী।

সভায় আর্কিটেক্ট অনিকেত চৌধুরী ও তাঁর টিম একটি আধুনিক স্থাপত্যশৈলীসমৃদ্ধ পরিবেশবান্ধব আবাসিক প্রকল্পের পরিকল্পনা ও রূপরেখা উপস্থাপন করেন। এ সময় সিডিএর আইন ও প্রচলিত ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘন করে কোনো ধরনের নির্মাণকাজ করতে না দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় কর্ণফুলী শাহ আমানত সেতুর অবৈধ টোল আদায় বন্ধের দাবিতে জাতীয় সংসদে জোরালো ভূমিকা রাখার জন্য চট্টগ্রামের মন্ত্রী ও সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, দক্ষিণ চট্টগ্রামের সঙ্গে নগরীর যোগাযোগ ও উন্নয়নের পথে টোল নামের প্রতিবন্ধকতা দূর করা জরুরি। এ লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ ও প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের বিষয়েও আলোচনা হয়।

এছাড়া আবাসিক এলাকায় পাঞ্জেগানা নামাজের ঘর, সমিতির নিজস্ব কার্যালয় ও একটি দৃষ্টিনন্দন তোরণ নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রকল্পের নালা-নর্দমা, রাস্তাঘাট সংস্কার এবং গ্যাস ও বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে সিডিএ চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।

সমিতির যেসব প্লট মালিক এখনো সদস্যপদ গ্রহণ করেননি, তাঁদের আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে বকেয়া ফি পরিশোধ করে সদস্যপদ গ্রহণের আহ্বান জানানো হয়। অন্যথায় সমিতির সুযোগ-সুবিধা থেকে তাঁরা বঞ্চিত হতে পারেন বলে সভায় সতর্ক করা হয়।

সমিতির সদস্যদের অংশগ্রহণে আগামী জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে দিনব্যাপী পারিবারিক মিলনমেলা ও পিকনিক আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। অনুষ্ঠানের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘চলো কর্ণফুলী সবুজ প্রকল্পে যাই’। এ উপলক্ষে মোস্তফা কামাল পারভেজকে আহ্বায়ক এবং ক্যাপ্টেন আসিফ আদিলকে সদস্যসচিব করে সাত সদস্যবিশিষ্ট পারিবারিক মিলনমেলা বাস্তবায়ন কমিটি গঠন করা হয়।

সভায় বক্তব্য রাখেন সমিতির সহসভাপতি গোলাম ওয়ারেস, অর্থ সম্পাদক অ্যাডভোকেট সেলিম উদ্দিন, সহসম্পাদক সাইফুল হুদা চৌধুরী, প্রফেসর ডা. এ কে এম সাইফুদ্দিন, মসজিদ কমিটির সেক্রেটারি ইঞ্জিনিয়ার মুহাম্মদ ওসমান, প্রকৌশলী শফিউল ইসলাম, মসজিদ কমিটির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মো. গিয়াস উদ্দিন, প্লট মালিক কল্যাণ সমিতির সমাজকল্যাণ সম্পাদক এজাবত উল্লাহ, শাহীনুর বেগম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাইফুজ্জামান চৌধুরী রাফি, এম. কে. পারভেজ, মোহাম্মদ আবুল কাশেম চৌধুরী, এএসপি মো. আমান উল্লাহ, প্রকৌশলী জুম্মান বিন ওবায়েদ সাব্বির, মফিজ উদ্দিন আহমেদ তালুকদার, মো. বদিউল আলম, ইমামউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মো. দিদারুল আলম ও অফিস সহকারী মো. আবদুল আলী প্রমুখ।

সভায় জামে মসজিদ নির্মাণকাজ বাস্তবায়নে সবার আর্থিক সহযোগিতা কামনা করা হয়। পরিশেষে সমিতির গৃহীত সব সিদ্ধান্ত বাস্তবায়নে মহান আল্লাহর অশেষ রহমত কামনা করে মুনাজাত পরিচালনা করেন সমিতির সভাপতি অধ্যক্ষ মোজাম্মেল হক।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট