1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গু সচেতনতায় চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের বর্ণাঢ্য র‍্যালি ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাংয়ের অ্যাডমিশন ফেয়ার উদ্বোধন সাময়িকী সূফিকথার মাহফিল ও সম্মাননা অনুষ্ঠান ৩৯ বছর ৪ মাস শিক্ষকতা শেষে অবসরে বিষু কুমার বড়ুয়া বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো প্রত্যয় সাংস্কৃতিক উৎসব  অসহায় নারীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন দিলেন এপেক্স ক্লাব অব বান্দরবান মৃত্যুঞ্জয়ী বীর এস এম ইউসুফ – তসলিম উদ্দীন রানা বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে পার্কভিউ হাসপাতালে র‌্যালি ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত আগামীর গবেষক প্রজন্ম তৈরিতে বিশেষ ভূমিকা রাখার আহ্বান- মনজুর আলম মঞ্জু চট্টগ্রামে জাতীয়তাবাদী পেশাজীবী দলের অভিষেক অনুষ্ঠানে তৃণমুল কর্মীদের মুল্যায়ন করবে বিএনপিঃ আবু সুফিয়ান

ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাংয়ের অ্যাডমিশন ফেয়ার উদ্বোধন

  • সময় রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ১৬ পঠিত

 

প্রেস বিজ্ঞপ্তি ::

বন্দরনগরী চট্টগ্রামের দুই নম্বর গেইটে অবস্থিত ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাংয়ের অ্যাডমিশন ফেয়ার ১৫ নভেম্বর ২০২৬, রবিবার সকাল ১০টায় উৎসবমুখর পরিবেশে উদ্বোধন করা হয়েছে। নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি কার্যক্রমকে আরও গতিশীল করা এবং অভিভাবকদের কাছে প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম, সুযোগ-সুবিধা ও শিক্ষার পরিবেশ তুলে ধরার লক্ষ্যে এ অ্যাডমিশন ফেয়ারের আয়োজন করা হয়।স্কুলের আরবি সেকশনের কো-অর্ডিনেটর সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় এবং অধ্যক্ষ আসাদ আদিলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্কুলের একাডেমিক কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মানজারে খুরশিদ আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্কুলের ম্যানেজিং কমিটির ব্যবস্থাপনা পরিচালক ডা. মোহাম্মদ ইউসুফ এবং ডা. আব্দুল্লাহ খান। প্রধান অতিথি বলেন, ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা, সৃজনশীলতা, নৈতিক মূল্যবোধ ও শৃঙ্খলাবোধ বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ। আধুনিক শিক্ষাব্যবস্থার পাশাপাশি শিক্ষার্থীদের চারিত্রিক ও মানবিক গুণাবলি বিকাশেও প্রতিষ্ঠানটি বিশেষ গুরুত্ব দিয়ে আসছে। তিনি অভিভাবকদের আস্থা ও সহযোগিতায় প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এতে আরো বক্তব্য রাখেন ভাইস প্রিন্সিপাল হিজবুন নাহার, সিনিয়র সেকশন কো-অর্ডিনেটর ফাহমিদা কাউনাইন, মিডল সেকশন কো-অর্ডিনেটর ইসমাত জাহান, জুনিয়র সেকশন কো-অর্ডিনেটর নার্গিস আকতার, আতিয়া রহমানি, শহিদুল্লাহ তাহসিন, রোখসানা খানম, মোহাম্মদ আব্দুল্লাহ প্রমুখ। অ্যাডমিশন ফেয়ার উপলক্ষে বিভিন্ন শ্রেণিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য রাখা হয়েছে বিশেষ ভর্তি সুবিধা, আকর্ষণীয় অফার ও চমকপ্রদ উপহার।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট