
প্রেস বিজ্ঞপ্তি ::
দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান পদুয়া আইনুল উলুম দারুচ্ছুন্নাহ কামিল মাদরাসার প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সভা মাদরাসার ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আবদুল কাদের এর সভাপতিত্বে এবং মোহাম্মদ আশরাফুল মওলা ও কাউসার আল- হাবিব’র যৌথ সঞ্চালনায় চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল খালেক মিলনায়তনে ২১ নভেম্বর ২০২৬ খ্রি. রোজ: শনিবার, বিকাল ৩.০০টায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ ইলিয়াছ ছিদ্দিকী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পদুয়া আইনুল উলুম দারুচ্ছুন্নাহ কামিল মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ মাওলানা জামাল উদ্দিন মুহাম্মদ ইউসুফ, পদুয়া আইনুল উলুম দারুচ্ছুন্নাহ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আ.ন.ম নোমান, সাবেক সিনিয়র শিক্ষক শহিদুল ইসলাম চৌধুরী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ আশরাফুল মওলা, প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন কাজী জসিম উদ্দীন, অধ্যাপক আবদুল্লাহ চৌধুরী, ইকবাল গণি, মোঃ শাহ নেওয়াজ, অ্যাডভোকেট মো: সাইফুদ্দিন, মাওলানা এম সোলাইমান কাসেমী, আবু রাশেদ,নাজিম উদ্দিন, ডাক্তার জসিম উদ্দিন,হেলাল উদ্দিন, মাওলানা মুহাম্মদ আবদুর রহমান, অধ্যাপক আছরার হাসনাত, আবছার উদ্দিন, মোঃ সৈয়দ নূর, মাওলানা আ. ক. ম. হামিদুল হক, মোরশেদুল আলম, মাওলানা আব্দুল বারী মুহাম্মদ শহীদুল্লাহ, মাওলানা মুহাম্মদ নুরুল আমিন, মোহাম্মদ আইয়ুব, জনাব মাহমুদুল হাসান ও খালেদ মোহাম্মদ চৌধুরী প্রমুখ।
এছাড়াও সাধারণ সভায় দেশের বিভিন্ন স্থানে কর্মরত মাদ্রাসার প্রাক্তন ছাত্ররা অংশগ্রহণ করেন। সভায় মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে ১৯৮২ ব্যাচের খালেদ মোহাম্মদ চৌধুরীকে সভাপতি ও ১৯৮৮ ব্যাচের মোহাম্মদ আশরাফুল মওলাকে সেক্রেটারি করে ২০১ সদস্য বিশিষ্ট পদুয়া আইনুল উলুম দারুচ্ছুন্নাহ কামিল মাদরাসা প্রাক্তন ছাত্র পরিষদের ২০২৭-২০২৮ সেশনের জন্য কমিটি ঘোষণা করেন তোলাবায়ে সাবেকিন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোহাম্মদ ইলিয়াছ ছিদ্দিকী।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মোহাম্মদ ইলিয়াছ ছিদ্দিকী বলেন, পদুয়া মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীরা বর্তমানে বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত থেকে দেশ ও জাতির জন্য কাজ করে যাচ্ছেন, এটি অত্যন্ত গর্বের বিষয়। তিনি ছাত্রজীবনের স্মৃতিচারণ করে বলেন, আমাদের কৈশোরের আবেগ এই মাদ্রাসা ক্যাম্পাস অসংখ্য গুণীজন তৈরি করেছে। আগামীতে যোগ্য ও দক্ষ নাগরিক তৈরির জন্য সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার উপর গুরুত্বারোপ করার জন্য তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
সাধারণ সভায় মিলাদ ও কিয়াম পরিচালনা করেন পদুয়া আইনুল উলুম দারুচ্ছুন্নাহ কামিল মাদরাসার সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা মুহাম্মদ মাহমুদুল হক ও দোয়া মাহফিল পরিচালনা করেন পদুয়া আইনুল উলুম দারুচ্ছুন্নাহ কামিল মাদরাসার সাবেক উপাধ্যক্ষ শাহজাদা মাওলানা জামাল উদ্দিন মুহাম্মদ ইউসুফ। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন মোঃ ওয়াহিদুল্লাহ মাশফি , হামদ ও ইসলামী সংগীত পরিবেশন করেন মোহাম্মদ মিনহাজুল ইসলাম ও এইচ. এম. জাহাঙ্গীর আলম।
Leave a Reply