1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় হযরত খাজা মইনুদ্দিন চিশতীর ওরশ উপলক্ষে প্রস্তুতি সভা ও মাহফিল অনুষ্ঠিত বিএনপির কেউ টাকা নিলে বহিষ্কারের ঘোষণা পটিয়ায় খরনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন পটিয়ায় জিমনেশিয়ামের সীমানাপ্রাচীর নির্মানকাজের উদ্বোধনে এমপি এনামুল হক  পটিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কুলিং কর্নারে ভয়াবহ আগুন, আতঙ্কে নারী অজ্ঞান পটিয়ায় দ্বিতীয় দফায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কোনো ধরনের গাফিলতি সহ্য হবে না–খোরশেদ আলম জমকালো আয়োজনে সম্পন্ন হলো পথশিশু অধিকার ফাউন্ডেশনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা–২০২৬ দেশসেরা ৭ আলোকিত ব্যক্তিকে প্রয়াস অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান করবে প্রয়াস রিয়াজউদ্দিন বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান: নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ৩ প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা দুর্যোগ প্রস্তুতিতে প্রকল্পের অর্জন ধরে রাখতে অংশীজনদের অঙ্গীকার কবিতার ছন্দে রাঙ্গুনিয়ায় নবান্ন উৎসব উদযাপন

পটিয়ায় হযরত খাজা মইনুদ্দিন চিশতীর ওরশ উপলক্ষে প্রস্তুতি সভা ও মাহফিল অনুষ্ঠিত

  • সময় মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ২৪ পঠিত

 

পটিয়া প্রতিনিধি

পটিয়ায় হযরত খাজা মইনুদ্দিন চিশতী (রহ.)-এর ১৫তম বার্ষিক ওরশ শরিফ উপলক্ষে প্রস্তুতি সভা ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৩ নভেম্বর পটিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ছালেহ আহম্মদ চৌধুরী বাড়ির প্রাঙ্গণে হযরত খাজা মইনুদ্দিন ইসমাইল হোসেনিয়া চিশতিয়া আজমিরী শরিফ খেদমত পরিষদ বাংলাদেশের উদ্যোগে এ প্রস্তুতি সভা ও মাহফিলের আয়োজন করা হয়।
আগামী ৬ রজব পবিত্র ওরশ শরিফ উপলক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন মাওলানা মুহাম্মদ ইসমাইল হোসেন চিশতী। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মীয় ব্যক্তিত্ব, আশেক-ভক্ত ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
মাহফিলে বক্তারা বলেন, হযরত খাজা মইনুদ্দিন চিশতী (রহ.) ছিলেন মানবপ্রেম, সাম্য, সম্প্রীতি ও আধ্যাত্মিক সাধনার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর জীবনাদর্শ থেকে মানুষকে ভালোবাসা, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার শিক্ষা পাওয়া যায়।
বক্তারা আরও বলেন, ওরশ শরিফ শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, বরং আত্মশুদ্ধি, মানবকল্যাণ এবং পারস্পরিক ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার একটি উপলক্ষ। হযরত খাজা মইনুদ্দিন চিশতী (রহ.)-এর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের ধর্মীয় আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সভায় আগামী ৬ রজবের ১৫তম বার্ষিক ওরশ শরিফ যথাযোগ্য ধর্মীয় মর্যাদা, ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে সার্বিক প্রস্তুতি ও আয়োজন নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ওরশের অনুষ্ঠান সফল করতে আশেক-ভক্ত ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট