
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
‘তারুণ্যের ভাবনায় আগামীর পোপাদিয়া’ স্লোগানে চট্টগ্রামের বোয়ালখালীতে উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রয়াস সংগঠনের উদ্যোগে আয়োজিত এ সভায় শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, ব্যাংকার, শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নিয়ে পোপাদিয়া ইউনিয়নের উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতামত তুলে ধরেন।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলার কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জান্নাতুল নাঈমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন পোপাদিয়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য জাবেদ মেহেদী হাসান সুজন।
আলোচনায় বক্তারা পোপাদিয়া ইউনিয়নকে আধুনিক ও বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা, শিক্ষার প্রসার, খেলাধুলার সুযোগ বৃদ্ধি এবং তরুণদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ইউনিয়নের সার্বিক উন্নয়নে বিভিন্ন পরামর্শ ও পরিকল্পনা তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে জাবেদ মেহেদী হাসান সুজন বলেন, ইউনিয়নকে সাজাতে নির্বাচন কিংবা রাজনীতির প্রয়োজন হয় না, প্রয়োজন উদ্যোগ ও ইতিবাচক মানসিকতা। পোপাদিয়ার আলোকিত মানুষগুলো একসঙ্গে ইউনিয়নের উন্নয়নে কাজ করলে কাঙ্ক্ষিত পরিবর্তন আনা সম্ভব। সবার পরামর্শ ও সহযোগিতা নিয়ে আগামীর পোপাদিয়া গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
Leave a Reply