1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
অজানা স্থানে লুকিয়ে আছে জঙ্গল সলিমপুরে র‌্যাব কর্মকর্তা হত্যাকারী ইয়াসিন ও ফারুক পটিয়ার আলমগীর আলম এপেক্স বাংলাদেশের ‘বেস্ট প্রেসিডেন্ট’ নির্বাচিত। ২ লাখ টন এলএনজি’র বড় চালান নিয়ে চট্টগ্রামে আসছে ৩ জাহাজ এসএসসি ’৯১ চট্টগ্রাম বিভাগের ঈদ আড্ডা বান্দরবানে: বন্ধুত্বে মিলনমেলা, মানবিক উদ্যোগ জোরদারের প্রত্যয় দোহাজারীতে লোকনাথ মন্দিরের দ্বার উন্মোচন ও শ্রী বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা চন্দনাইশে কানাইমাদারী প্রজ্ঞালোক কমপ্লেক্সে স্মৃতিসভা, গুণীজন সংবর্ধনা ও বৌদ্ধ সম্মেলনে জসীম উদ্দীন আহমেদ এমপি “প্রতিভা থেকে নেতৃত্বে: জাতীয় ট্যালেন্ট হান্ট কর্মসূচির পুনর্জাগরণে আগামীর বাংলাদেশ” শাওয়ালের ছয় রোযাঃ সারাবছর রোযা  রাখার সাওয়াব -মাওলানা মুহাম্মদ বোরহান উদ্দিন চকবাজারে ব্যবসায়ীর বাসায় গুলি ছুঁড়ে চাঁদাবাজি: র‍্যাবের হাতে মূল আসামি গ্রেফতার রাউজানে পরিত্যক্ত অবস্থায় পাইপগান ও কার্তুজ উদ্ধার

মেঘনা পেট্রোলিয়াম শ্রমিক ইউনিয়ন-সিবিএ জাতীয় শ্রমিক লীগ এর এফিলিয়েশন লাভ

  • সময় বুধবার, ৩ নভেম্বর, ২০২১
  • ৪৮৭ পঠিত
ঐতিহ্যবাহী তেল বিপনন কোম্পানী মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড এর শ্রমিক কর্মচারীদের দাবী আদায়ের একমাত্র শ্রমিক সংগঠন মেঘনা পেট্রোলিয়াম শ্রমিক ইউনিয়ন-সিবিএ রেজি নং-বি-১৮৩৩ জাতীয় শ্রমিক লীগ এর অর্ন্তভূক্তি (এফিলিয়েশন) লাভ করায় প্রতিষ্ঠানের আগ্রাবাদস্থ প্রধান কার্যালয়, পতেঙ্গাস্থ প্রধান স্থাপনাগারসহ সারাদেশে অবস্থিত ডিপো ও অফিস সমূহে পৃথক পৃথকভাবে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান কার্যালয় এবং পতেঙ্গাস্থ প্রধান স্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বাংলাদেশ অয়েল এন্ড গ্যাস ওয়ার্কার্স ফেডারেশন এর সভাপতি ও মেঘনা পেট্রোলিয়াম শ্রমিক ইউনিয়ন-সিবিএ সভাপতি জনাব সাদেকুর রহমান তার বক্তব্যে বলেন, জাতীয় শ্রমিক লীগের অর্ন্তভূক্ত ইউনিয়ন হিসাবে মেঘনা পেট্রোলিয়াম শ্রমিক ইউনিয়ন-সিবিএ রেজি নং-বি-১৮৩৩ শিল্প সম্পর্ক অধ্যাদেশ ও প্রচলিত শ্রম আইন ও বিধি অনুযায়ী শ্রমিক কর্মচারীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি বাস্তবায়নে দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শ বাস্তবায়নে সর্বদা সচেষ্ট থেকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার প্রয়াসে বলিষ্ঠ ভূমিকা রাখবে।
সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, যমুনা অয়েল কোম্পানী লেবার ইউনিয়নের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ অয়েল এন্ড গ্যাস ওয়ার্কার্স ফেডারেশন এর মহাসচিব জনাব মোহাম্মদ এয়াকুব। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিবিএ এর সাধারণ সম্পাদক জনাব মোঃ হামিদুর রহমান, কার্যকরী সভাপতি জনাব মোহাম্মদ শাহজাহান, সহ সাধারণ সম্পাদক জনাব তৌহিদ হোসেন, অর্থ ও দপ্তর সম্পাদক জনাব মোহাম্মদ আইয়ুব। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিবিএ এর সদস্য জনাব জহির উদ্দিন মোহাম্মদ আকবর এবং জনাব মোহাম্মদ ইউছুপ আলী।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট