1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন। বোয়ালখালীতে বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক যুবকের মৃত্যু লায়ন্স জেলা ৩১৫-‌বি৪ এর ক্লাব অ‌ফিসার্স স্কু‌লিং প্রোগ্রাম ‌সমাপ্ত আল বিরুনী এডুকেশন জোনে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ পাহাড়তলী নোয়াপাড়া সমাজ, মাদক ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুশিয়ারি  চট্টগ্রামের ৬৮ কারিগরি প্রতিষ্ঠানের পাঠদান অনুমোদন বাতিল হতে চলছে শ্রীপুরে এসএসসি ব্যাচ ৯৪ বন্ধুদের মিলন মেলা অনুষ্ঠিত। আব্দুল মাবুদ সওঃ রোড দোকান মালিক সমবায় সমিতি লিঃ কার্যকরী পরিষদের সাধারণ সভা সম্পন্ন পটিয়ায় হাজী আবদুস সাত্তার ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত। চট্টগ্রামে মৌসুমি ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি

এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত

  • সময় শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১
  • ৯০২ পঠিত

চট্টগ্রামের আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার গুণগত মান ঠিক রাখার জন্য সবসময় নিয়োগ পরীক্ষার মাধ্যমে শূন্য পদে যোগ্য ও মেধাবী শিক্ষকদের নিয়োগ প্রদান করে থাকেন। তারই ধারাবাহিকতায় ১৭ ডিসেম্বর ২০২১ শুক্রবার শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই পরীক্ষায় প্রায় চারশ এর কাছাকাছি নিয়োগ প্রত্যাশী অংশগ্রহণ করেন। তাদের মধ্য থেকে লিখিত, মৌখিক ও ডেমো ক্লাসের মাধ্যমে চূড়ান্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে কেন্দ্র সচিব ও প্রতিষ্ঠানের কো-অর্ডিনেটর মোহাম্মদ আজম আমাদেরকে জানান। নিয়োগ পরীক্ষা সম্পন্ন করার জন্য প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর আলী হোছাইনকে নিয়োগ কমিটির প্রধান, বেপজা কলেজের সহকারি অধ্যাপক আব্দুল মোমেনকে সহকারি প্রধান (১), কাপাসগোলা মহিলা ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক সাইফুল ইসলামকে সহকারি প্রধান (২), হাজেরা তজু ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (হিসাববিজ্ঞান) ইমতিয়াজ উদ্দিন আহমদ চৌধুরীকে সহকারি প্রধান (৩) প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ ওসমান সরওয়ার ও কো-অর-ডিনেটর মোঃ আজমকে সদস্য করে ৬ সদস্য বিশিষ্ট নিয়োগ কমিটি গঠন করা হয়। প্রতিষ্ঠানটি সবক্ষেত্রে শিক্ষার মান ও পরিবেশ বজায় রেখে দীর্ঘ ১৪ বছর ধরে সফলতার সাথে লেখাপড়া, খেলাধুলা ও সাংস্কৃতিক বিকাশে অসামন্য অবদান রেখে যাচ্ছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট