1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনামঃ
হাজারো মানুষের উপস্থিতিতে বোয়ালখালীর সাবেক মেয়র আবুল কালাম আবুর দাফন শীঘ্রই আসছে বৃষ্টি দে’র কন্ঠে “দুর্গা এলো” বোয়ালখালী পৌরসভার সাবেক জনপ্রিয় মেয়র হাজী আবু কালাম আবু আল্লাহর জিম্মায় চলে গেছে। সাংবাদিক আহমদ আলী চৌধুরীর শারীরিক খোঁজখবর নিল ফটিকছড়ি জনকল্যাণ পরিষদ। সিডিএ কর্ণফুলী আবাসিক প্রকল্পে জামে মসজিদের ভিত্তিপ্রস্তর শনিবার শুভেচ্ছা-ভালোবাসায় চট্টগ্রাম জার্নালের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পটিয়ায় স্কুলের আইসিটি ল্যাবের গ্রিল কেটে ১৫ ল্যাপটপ চুরি বোয়ালখালীতে সাবেক মেয়র হাজী আবুল কালাম আবুর রোগমুক্তি কামনায় দোয়া বিশ্ব শিক্ষক দিবস পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ভালোবাসায় সিক্ত শিক্ষকরা বোয়ালখালীতে স্যার আশুতোষ কলেজে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

ক্ষুদ্র উদ্যোক্তার উন্নয়নে কাজ করছে নাসিব : নাসিবের প্রথম সভায় বক্তারা

  • সময় শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২
  • ৫২৮ পঠিত

ইসমাইল ইমন, চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ
‘নতুন উদ্যোক্তাদের উন্নয়নে জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি (নাসিব) কাজ করবে। ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসার উন্নয়নে পরামর্শ প্রদান থেকে শুরু করে কারিগরি সহায়তার ক্ষেত্রগুলো খুঁজে পেতে নাসিব কাজ করে আসছে। তারই আলোকে উদ্যাক্তাদের ট্রেনিংসহ সহায়তার কাজ করে যাবে চট্টগ্রাম কমিটি।’

২৯শে জানুয়ারী শনিবার দুপুরে জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) চট্টগ্রাম মহানগর কমিটির প্রথম সভায় বক্তারা এমন মত দেন। নাসিব চট্টগ্রামের সভাপতি এ এস এম আবদুল গফ্ফার মিয়াজীর সভাপতিত্বে নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত চট্টগ্রাম বিভাগীয় কমিটির প্রথম সভায় সংগঠনের সহসভাপতি একেএম মাহফুজুর রহমান, ইঞ্জিনিয়ার মো. সেলিম চৌধুরী, নার্গিস আক্তার, পরিচালকদের মধ্যে, মো. রাজন খান (রাজু), জেসমিন আক্তার জেসি, পূরবী দাশ, আজিফা খাতুন ভূইয়া, মো. ফখরুল ইসলাম, মো. আজিজুল হক বাবুল, মো. জাহাঙ্গীর আলম, মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর, আনিসুর রহমান, মোহাম্মদ মাহফুজুল হক, ফেরদৌস শিপন, মো. জাহিদুল ইসলাম তানজির, সাকিল মাহমুদ, মো. আবুল হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে এ এস এম আবদুল গফ্ফার মিয়াজী বলেন, ক্ষুদ্র ব্যবসায়ীদের সংগঠন হিসাবে নাসিব অনেক পুরানো সংগঠন। ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বাবলম্বি করার জন্য নাসিব সহযোগিতামূলক নানা কাজ করে আসছে। চট্টগ্রামকে ক্ষুদ্র উদ্যোক্তা বান্ধব হিসাবে গড়ে তোলতে নবনির্বাচিত কমিটি কাজ করে যাবে। বর্তমান শেখ হাসিনা সরকার ভিশন ২০৪১ বাস্তবায়নে ৫০ লাখ যুব মহিলা ও যুবকদের প্রশিক্ষনের আওতায় আনার কাজ করছে। দক্ষতা উন্নয়নে সরকারের সহযোগি হয়ে কাজ করে যাবে নাসিব ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট