1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সভাপতি মাহফুজুর রহমান এবং সাধারণ সম্পাদক রবিউল আলম চন্দনাইশ সাতবাড়ীয়া নাজিরহাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত “চট্টগ্রাম ক্ল্যাসিক্যাল মিউজিক ইন্সটিটিউট” আয়োজিত – শ্রোতার আসরে। পটিয়া রেলওয়ে স্টেশনে যাত্রীসেবার মান বৃদ্ধি, জনমনে ফিরেছে স্বস্তি আতংকে এলাকাবাসী পটিয়ায় দিনে দুপুরে শিক্ষা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি লায়ন্স ক্লাব অব চিটাগাং প্রগ্রেসিভ স্টারের উদ্যোগে চক্ষু শিবির সভাপতি মাহফুজুর রহমান এবং সাধারণ সম্পাদক রবিউল আলম চন্দনাইশ সাতবাড়ীয়া নাজিরহাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত কোরআনের আলো ছড়িয়ে দেওয়াই লক্ষ্য, এগিয়ে যাচ্ছে মনির আহমদ ফাউন্ডেশন রাউজানে সুদর্শন মহাবিহারে প্রবারণা ও কঠিন চীবর দানোৎসব উদযাপন পরিষদ গঠন পটিয়া হাসপাতাল আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ, জনবল-ওষুধ সংকট নিরসনের আশ্বাস প্রত্যয়ের বিশেষ সাংস্কৃতিক আয়োজন “আনন্দলোকে মঙ্গলালোকে” অনুষ্ঠিত 

কাজীর দেউরিতে প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন করলেন ভারাপ্রাপ্ত মেয়র

  • সময় সোমবার, ২৩ মে, ২০২২
  • ৫৭৬ পঠিত

পলাশ সেনঃ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ গিয়াস উদ্দীন বলেছেন, শহীদ মিনার হল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে নির্মিত স্মৃতিস্তম্ভ। বাঙালি জাতি একমাত্র জাতি যারা ভাষার জন্য প্রাণ দিয়েছেন এবং বুকের তাজা রক্ত ঝরিয়ে মাতৃভাষার সম্মান রক্ষা করেছেন। তাদের স্মৃতিকে অম্লান করে রাখার জন্যই যারা শহীদ মিনার নির্মাণ করেছেন তাদের সাধুবাদ জানাই। মনে রাখতে হবে তৎকালীন পাকিস্তান উপনিবেশ শাসনামলের রক্তচক্ষুকে উপেক্ষা করে যারা প্রাণ বিসর্জন দিয়েছেন তাদের শ্রদ্ধা জানাতে পারলেই আগামীর সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। আজ রবিবার সকালে নগরীর কাজীর দেউড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন কালে তিনি একথা বলেন।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে বক্তব্য রাখেন-স্কুল পরিচালনা পর্ষদের সদস্য আহিল সিরাজ, প্রধান শিক্ষক তপতী চক্রবর্তী, সহসভাপতি নুর বেগম সদস্য ফরিদা রহমান, রফিকুল আলম, মোহাম্মদ মঈনউদ্দীন, সেকান্দর কবির ও আবদুল জলিল প্রমুখ।
ভারপ্রাপ্ত মেয়র আরো বলেন, করোনা পরবর্তী সময়ে ছাত্র-ছাত্রীদের জন্য পরিচ্ছন্ন পরিবেশ সৃষ্টি ও জীবাণুনাশক ব্যবহার করে করোনা মোকাবেলায় সকলকে সচেতন থাকতে হবে। তিনি ছাত্র-ছাত্রীদের দীর্ঘ অনুপস্থিতির কারণে তাদের মানসিক বিকাশের জন্য বিনোদনের মাধ্যমে এবং সহযোগিতা মূলক পদ্ধতিতে পাঠদানের ব্যবস্থা নেয়ার অভিমত ব্যক্ত করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট