1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার কমিটি গঠিত স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত গণমাধ্যমের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার প্রতিবাদে চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের মানববন্ধন হিজরি নববর্ষের সংক্ষিপ্ত ইতিহাস ও আমাদের করণীয় সৈয়দা আফরা জাল শেনজেন ভিসা ব্যবহার করে ইতালিতে মানবপাচার ও অভিবাসী চোরাচালান: বাংলাদেশ বিমানের কর্মকর্তা গ্রেফতার পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল করিম গ্রেপ্তার পটিয়ায় ৫ বছরের শিশু অপহরণ: ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে পরিবারকে চিঠি। প্রি-পেইড মিটার টোকেন যন্ত্রণায় পটিয়ায় বিদ্যুৎ অফিসে গ্রাহকদের ভিড়। গান, আবৃত্তি ও নৃত্যে প্রাণবন্ত ত্রিতরঙ্গ আবৃত্তি দলের বর্ষা বরণ আয়োজন নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সংকট: সমস্যার গভীরে না গিয়ে কি সমাধান সম্ভব? জননেতা জহুর আহমেদ চৌধুরী আদর্শিক রাজনীতির বরপুত্র ও ইতিহাসের নায়কের নাম- তসলিম উদ্দীন রানা

বাকলিয়া থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত

  • সময় বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৩৯ পঠিত

আব্দুল সাত্তার টিটু, চট্টগ্রামঃ
বাকলিয়া থানার আয়োজনে সর্বসাধারণের মতামত ও সমস্যা নিয়ে পুলিশের সঙ্গে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) সানরাইজ কেজি স্কুলের চত্বরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। বাকলিয়া থানার এসআই নিদর্শন বড়ুয়া’র সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ১৭নং ওয়ার্ড কমিউনিটিং পুলিশের সভাপতি সজল চৌধুরী। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন চকবাজার থানার আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শাহাবুদ্দিন আহমদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পশ্চিম বাকলিয়া সমাজ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুর রহমান, সরোয়ার আলম ভূঁইয়া ও নেহেরু লাল ধর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকলিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রহিম। তিনি বলেন, আপনাদের যত অভিযোগ আছে আমাদের পুলিশকে অবহিত করুন, অভিযোগকারীর নাম এবং তথ্য গোপন রাখা হবে প্রয়োজনে আমি আমার whatsapp নাম্বার, এডিসি (দক্ষিণ), এসি চকবাজার জোন সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মোবাইল নাম্বার আপনাদের দিয়ে যাচ্ছি এই নাম্বারে আপনারা কিশোর গ্যাং, মাদক ব্যবসায়ী, চোর, ছিনতাইকারীদের ছবি তুলে হোয়াটসঅ্যাপ নাম্বারে দিবেন। আপনারা আপনাদের সমস্যাগুলো আমাদের নির্দ্বিধায় অবহিত করলে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব।
এ সময়ই এলাকাবাসী দিদার মার্কেট থেকে দেওয়ানবাজারের মোড় এর অটোরিক্সার তান্ডব ও দেওয়ান বাজার কাঁচা বাজারের মোড়ে ভাসমান ভ্যান গাড়ির জটলা এবং শান্তিনগর এলাকার মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং সহ স্কুলের ভিতরে অসামাজিক কার্যকলাপের ব্যাপারে বাকলিয়া থানা অফিসার ইনচার্জকে অবহিত করেন।
এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে মতামত তুলে ধরেন জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট