1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনামঃ
স্বপ্ন পাবলিক স্কুল ১২ বছরে পদার্পণে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও ক্লাস পার্টি অনুষ্ঠিত চন্দনাইশে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন নারীর প্রতি সহিংসতা রোধে চট্টগ্রামে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের আলোচনা সভা লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের পিডিজি অনার ডে ২০২৬ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত গোমদণ্ডী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রলয় বাকলিয়ায় লিজা গার্ডেন কমিউনিটি সেন্টারে প্রি কলেজিয়েটের ‘ক্লাস পার্টি ২০২৬’ অনুষ্ঠিত। পটিয়া মাদ্রাসার ৮৭তম ইসলামী মহা সম্মেলন ঘিরে প্রস্তুতি, সমাগম ঘটবে দুই লাখ মানুষের চট্টগ্রামে ঢেমশা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটিয়ায় মুক্তিপণে অপহৃত ১৮ কৃষক বাড়ি ফিরেছেন এখনো নিখোঁজ ১২ জন, পাহাড়ে আতঙ্ক পটিয়ার আবদুর রহীম খন্দকার এপেক্স ক্লাব অব আগ্রাবাদের সভাপতি নির্বাচিত

ঐতিহাসিক ১৯ দিন ব্যাপি সিরাত মাহফিল শুরু ৮ অক্টোবর

  • সময় শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ৬৬০ পঠিত

আবুল কালাম (লোহাগাড়া) চট্টগ্রাম প্রতিনিধি:
অলিকুল শিরোমনি হযরত শাহ মাওলানা হাফেজ আহমদ( রঃ) প্রবর্তিত ঐতিহাসিক ১৯ দিন ব্যাপি ৫২ তম সীরাতুন নবী( সাঃ) মাহফিল প্রতি বছরের ন্যায় আগামী ৮ অক্টোবর শুরু হয়ে ২৬ অক্টোবর দিবাগত রাত আখেরী মুনাজাতের মাধ্যমে শেষ হবে, মাহফিলের শৃঙ্খলা রক্ষা, আসা লোকজনদের আপ্যায়ন করার জন্য প্রতিদিন ২৫০০ হাজার সেচ্ছাসেবী কাজ করবে ১৮ ও ১৯ তম দিন ৫০০০ হাজার সেচ্ছাসেবী কাজ করবে মাহফিল সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে সকলের একান্ত সহযোগিতা কামনা করেন । ৩০ সেপ্টেম্বর বিকাল ৫ টায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতী ইউনিয়নে অবস্থিত সিরাত মন্জিলে মাহফিল পরিচালনা কমিটির সভাপতি শাহ সাহেব কেবলার দৌহিত্র শাহজাদা হাফিজুল ইসলাম মুহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সময় এই তথ্য জানান।
বক্তব্য রাখেন কমিটির সহ-সভাপতি মুুহাম্মদ ইসমাইল মানিক,কমিটির সাংগঠনিক সম্পাদক শাহজাদা মাওলানা আব্দুল মালেক ইবনে দিনার নাজাত,মিডিয়া কমিটির আহবায়ক ও শাহ ছাহেব কেবলার দৌহিত্র শাহজাদা তৈয়বুল হক বেদার, কাজী আরিফুল ইসলাম, মুহাম্মদ নাঈম নিমু।
ইসলামের মর্মবাণী সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে দিতে মুসলিম জাহানের পথ প্রদর্শক মহানবী( সাঃ) সৃতিচারণ
করার লক্ষ্যে, আলেম – উলমা, পীর মশায়েখ, ইসলামি চিন্তাবীদ ও দ্বীন দরদী সকল মানুষকে একই প্লাটফর্মে জড়ো করে শাহ সাহেব কেবলা (রঃ)১৯৭২ সালের রবিউল আউয়াল মাসে সারারাত ব্যাপী ১ দিনের মাহফিল প্রবর্তন করেন। ক্রমান্বয়ে ৭৩ সাল থেকে বৃদ্ধি করে ৩,৫,১০,১২,১৫. ২.২ দিন মোট ১৯ দিন করা হয়। ১৯৭৯ সাল থেকে ১৯ দিন ব্যাপি মাহফিল এখনো পর্যন্ত চলমান রয়েছে।দেশের বিভিন্ন প্রান্ত হতে, সরা বিশ্বের বিভিন্ন দেশ থেকে হুজুরের বক্ত ও ইসলাম প্রিয় মুসলমান গণ ওয়াজ শুনার জন্য আসে। মাহফিলে আসা লোকজনদের জন্য প্রতিদিন দুই বেলা আহারের ব্যবস্থা করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট