1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালীতে পাহাড়ি ঢলে ভেসে দিনমজুর নিখোঁজ স্টেশন পরিস্কার করে দিন চলত বুবির, ছিনতাইকারীর হামলায় মর্মান্তিক মৃত্যু ভূজপুরে সদর দপ্তর রেখে ফটিকছড়ি উত্তর উপজেলার গেজেট প্রকাশ প্রয়াস উপদেষ্টা রোটারিয়ান সৈয়দা কামরুন নাহার প্লাটিনাম প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড অর্জন লন্ডন বাংলা বই মেলা পর্ষদ ও সৃষ্টি বিশ্বময়ের দুইদিন ব্যাপী উৎসব সম্পন্ন পটিয়া পৌরসভায় টানা বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতা পরিদর্শন করলেন মেয়র পদপ্রার্থী হাজী আবুল বশর সিআইপি। প্রথম বারের মতো আসামে দুর্গাপূজার অনুষ্ঠান করতে যাচ্ছে চট্টগ্রামের স্বনামধন্য সনাতনী ব্যান্ড টিম বৃষ্টি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সকল জেলার ইংরেজি ২য় পত্র পরীক্ষা স্থগিত ব্রাজিলের জার্সি গায়ে যাচ্ছিলেন বড় পর্দায় খেলা দেখতে ফ্লাই ওভারে শেষ হয়ে গেল সব ২০৩০ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করলো আর্জেন্টিনাসহ ৬ দেশ

তথ্যমন্ত্রীর রোগমুক্তি কামনায় রাঙ্গুনিয়াতে বিভিন্ন জায়গায় দোয়া মাহফিল

  • সময় বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ৪৬৫ পঠিত

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম:

আবারও করোনায় আক্রান্ত হয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

এ-খবর পাওয়ার পর রাঙ্গুনিয়াতে তথ্যমন্ত্রীর রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল করেছে বিভিন্ন সংগঠন।
বুধবার(৫অক্টোবর) সকালে উপজেলা থানা সদর একটি জামে মসজিদে দোয়া মাহফিল করেছে উপজেলা যুবলীগ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি শামসুদ্দোহা সিকদার আরজু, সিনিয়র সহ-সভাপতি বদিউল খায়ের চৌধুরী লিটন, পারভেজ হোসেন, যুগ্ম সম্পাদক ওমর ফারুক, মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন, মুহাম্মদ আজিজ-সহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন যুবলীগের নেতৃত্বরা।

বিকালে উপজেলার ইছাখালী মোহাম্মদপুর জামে মসজিদে দোয়া মাহফিল করেছেন উপজেলা ছাত্রলীগ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল রাসু, সাধারণ সম্পাদক আলী শাহ’সহ নেতৃবৃন্দরা। এছাড়া রাঙ্গুনিয়ার বিভিন্ন জায়গায় তথ্যমন্ত্রীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল করেছেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন।

উল্লেখ- গত রোববার পঞ্চগড়ে নৌকাডুবিতে স্বজনহারা মানুষদের মাঝে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ত্রাণ ও অর্থসহায়তা বিতরণ শেষে ঢাকা ফিরে পরদিন যথারীতি দাপ্তরিক দায়িত্ব পালনকালে অসুস্থ অনুভব করেন মন্ত্রী। বিকেলে সচিবালয় ক্লিনিকের চিকিৎসকরা দেখেন তার শরীরে বেশ জ্বর। তাদের পরামর্শে আইইডিসিআরের (ইনস্টিটিউট অভ এপিডেমিওলজি, ডিজিজ কন্ট্রোল এন্ড রিসার্চ) মাধ্যমে টেস্ট করানো হয়। মঙ্গলবারের রিপোর্টে দেখা যায় তিনি কোভিড পজিটিভ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট