1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
স্টেশন পরিস্কার করে দিন চলত বুবির, ছিনতাইকারীর হামলায় মর্মান্তিক মৃত্যু ভূজপুরে সদর দপ্তর রেখে ফটিকছড়ি উত্তর উপজেলার গেজেট প্রকাশ প্রয়াস উপদেষ্টা রোটারিয়ান সৈয়দা কামরুন নাহার প্লাটিনাম প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড অর্জন লন্ডন বাংলা বই মেলা পর্ষদ ও সৃষ্টি বিশ্বময়ের দুইদিন ব্যাপী উৎসব সম্পন্ন পটিয়া পৌরসভায় টানা বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতা পরিদর্শন করলেন মেয়র পদপ্রার্থী হাজী আবুল বশর সিআইপি। প্রথম বারের মতো আসামে দুর্গাপূজার অনুষ্ঠান করতে যাচ্ছে চট্টগ্রামের স্বনামধন্য সনাতনী ব্যান্ড টিম বৃষ্টি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সকল জেলার ইংরেজি ২য় পত্র পরীক্ষা স্থগিত ব্রাজিলের জার্সি গায়ে যাচ্ছিলেন বড় পর্দায় খেলা দেখতে ফ্লাই ওভারে শেষ হয়ে গেল সব ২০৩০ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করলো আর্জেন্টিনাসহ ৬ দেশ টানা বৃষ্টিতে পটিয়াজুড়ে জলাবদ্ধতা,জনজীবনে দুর্ভোগ।

চট্টগ্রাম বাকলিয়া, কল্পলোকে টিসিবি’র পণ্য কিনতে দীর্ঘ লাইন, ভোগান্তিতে সাধারণ জনগণ।

  • সময় বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ৫১৩ পঠিত

মনিরুল ইসলাম রিয়াদ, চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন কল্পলোক আবাসিক এলাকায় টিসিবি’র পান্য কিনতে মানুষের দীর্ঘ লাইন দেখা গেছে। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) মধ্য দুপুরে লাইনে ঠাই দাঁড়িয়ে থাকতে দেখা গেছে দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত নিন্মবিত্ত মানুষদের। তাদের ফাঁকে ফাঁকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে মধ্যবিত্তদেরও। এসময় তাঁরা নানা ভোগান্তির অভিযোগ করেন।

লাইনে দাঁড়িয়ে থাকা মানুষদের অভিযোগ, দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতিতে দিশেহারা তারা। প্রায় সব ধরণের নিত্যপণ্যের দাম আকাশছোঁয়া! এ পরিস্থিতিতে ৫-১০ টাকা কম মূল্যে পাওয়া, সেটাও তাদের জন্য অনেক কিছু। এসময় তাঁরা টিসিবি’র পণ্যের মান নিয়েও প্রশ্ন তোলেন। একইসাথে বিতরণে ধীরগতি এবং তদারকি নিয়ে অভিযোগ করেন অনেকে।

দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা গৃহকর্মী নাছিমা বেগমের অভিযোগ, ‘মাল বিতরণ খুব স্লো। দোকানদারেরা কি চটপট করে মাল দেয়। অথচ, এখানে দেখি একেবারে নড়েতো নড়েনা! কাউন্সিলররাও কিছু বলেনা ওদেরকে। সব আল্লাহর ওয়াস্তে চলে।’

মুরসালিন নামে একজন নির্মাণ শ্রমিকের অভিযোগ পণ্যের মান নিয়ে। তিনি বলেন, ‘আমরা মাল দেখলে বুঝি। সব বেনম্বরি মাল। অচল মাল চালিয়ে দিচ্ছে। তারপরও টাকার কথা চিন্তা কইরা কিনতে আসি।’

এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্থানীয় ১৮ নং পূর্ব বাকলিয়া ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হারুনুর রশিদ বলেন, ‘আজকে আমাদের পণ্য ওখানে যায়নি। এসব অন্য কারো পণ্য হতে পারে, আমার নয়। তাই এবিষয়ে আমি কিছু বলতে পারবোনা।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট