1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মির্জাখীলসহ চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে ঈদ উদযাপন সুবিধাবঞ্চিত শিশুদের রাঙাতে ‘বি ফর বাংলাদেশ’-এর ‘রঙিন হাতে ঈদ’ উৎসব জুমাতুল বিদায় ঢাকা ও চট্টগ্রামে মুসল্লীদের ঢল- শনিবার ঈদুল ফিতর দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার ঈদকে ঘিরে চট্টগ্রামে নিরাপত্তা জোরদার, র‍্যাবের টহল বৃদ্ধি আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের ৬৮তম কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ ঈদকে সামনে রেখে সেলুনে উপচে পড়া ভিড়, ব্যস্ত সময় পার করছেন নাপিতরা ঈদুল ফিতরঃ আমাদের করণীয় ও সমাজে এর ভূমিকা -মাওলানা মুহাম্মদ বোরহান উদ্দিন রমজানের শেষ রাতে সুবর্ণ সুযোগ: ফেরেশতার বদদোয়া থেকে বাঁচতে ক্ষমা প্রার্থনার আহ্বান -মুহাম্মদ আকতার উদ্দিন চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

চট্টগ্রাম ইপিজেডে তেলবাহী ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষে ৩ যুবক নিহত

  • সময় মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ৪৫৮ পঠিত

মনিরুল ইসলাম রিয়াদ,চট্টগ্রাম মহানগর প্রতিনিধি:

চট্টগ্রাম নগরীতে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রেনের ইঞ্জিনের সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ছয়জন।

সোমবার (৬ মার্চ) রাত সাড়ে নয়টায় নগরীর বিমানবন্দর সড়কের মেঘনা অয়েলের সামনে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত সহকারী উপপরিদর্শক আলাউদ্দিন মজুমদার।

নিহতরা হলেন : মো. আজিজুল হক (৩০), মিটন কান্তি দে (২৫) ও আসাদুজ্জামান (৩০)।

আনোয়ার নামের এক প্রত্যক্ষদর্শী জানান, তেলবাহী ট্রেন আসার সময় রেলকর্মী সিগন্যাল দিলে দ্রুতগামী বাস সিগন্যাল ভেঙ্গে সজোরে রেলের ইঞ্জিলে ধাক্কা দিলে বাসটি সঙ্গে সঙ্গে উল্টে যায়।

এসময় বাসের দুই যাত্রী ও এক রেলকর্মী গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক ৩ জনকেই মৃত ঘোষণা করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট