1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
ফটিকছড়ির প্রবীণ সাংবাদিক আহমদ আলী চৌধুরীর জন্য দেশে ও প্রবাসীর কাছে দোয়ার প্রার্থনা নিষিদ্ধ সংগঠন চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ২১ আগস্টের স্মরণসভা ও দোয়া মাহফিল বাংলাদেশের নবনির্বাচিত ২৩তম মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর: জাতির প্রত্যাশা -মহিউদ্দীন কাদের নিষিদ্ধ সংগঠন দক্ষিণ জেলা ছাত্রলীগের উদ্যোগে ২১ আগষ্টের বীর শহীদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত ভোক্তা অধিকারের অভিযান পটিয়ায় মেয়াদোত্তীর্ণ ডায়াপার নতুন তারিখ বসিয়ে বাজারজাত, জরিমানা ২ লাখ ৫০ হাজার আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা। পটিয়ার কচুয়াই সড়ক সংস্কারে এলাকাবাসীর স্বস্তি ফিরেছে জীবনযুদ্ধে থেমে নেই পটিয়ার আবদুস শুক্কুর শুক্রবার এলেই ফ্রি খাবার ও নগদ অর্থ নিয়ে অসহায়দের পাশে পটিয়ার নুরুল আলম পানি ন্যায়বিচারের দাবিতে যুবদের আন্দোলনে চট্টগ্রাম ওয়াসার প্রতিশ্রুতি

সীতাকুণ্ডের সীমা অক্সিজেন প্লান্টে আহত ও নিহত পরিবারের মধ্যে এক কোটি ১৮ লাখ টাকার চেক বিতরণ।

  • সময় রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ৪২৭ পঠিত

মো: আলাউদ্দীন,সীতাকুণ্ড চট্টগ্রামঃ

বৃহস্পতিবার (৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলা কার্যালয়ের হলরুমে মালিক পক্ষ থেকে এ সহায়তা তুলে দেয়া হয়।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার সাহাদাত হোসেনের সভাপতিত্বে চেক প্রদান পূর্ব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: মাসুদ কামাল।
এ সময় আরো বক্তব্য রাখেন সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, ওসি তোফায়েল আহমেদ, সীমা গ্রুপের ম্যানেজার ইফতেখার উদ্দিন রুবেল, কৃষি কর্মকর্তা মো: হাবিবুল্লাহ ও যুব কর্মকর্তা শাহ আলম।
অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ কামাল বলেন, ‘বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামানের উপস্থিতে কারখানার মালিক মো: মামুন, জেলা ও উপজেলা প্রশাসনের মধ্যে সফল আলোচনা হয়। এই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা ক্ষতিগ্রস্ত শ্রমিকদের বিষয়ে কিছু সিদ্ধান্ত গ্রহণে একমত হয়।’
তিনি আরো জানান, সিদ্ধান্ত অনুযায়ী নিহত সাতজনের পরিবারকে নগদ ১০ লাখ টাকা। যাদের অঙ্গহানি হয়েছে তাদেরকে পাঁচ লাখ টাকা এবং আহতদেরকে দুই লাখ টাকা করে দেয়া হবে।
এছাড়াও আহত কর্মচারীর প্রত্যেকে চিকিৎসাচলাকালীন সময়ে মাসিক বেতন পাবেন এবং সুস্থ হয়ে কর্মস্থলে যোগদান করবেন। নিহত পরিবারের সদস্যগণ চাইলে সীমা গ্রুপে চাকরির সুযোগ পাবেন। অনুষ্ঠান শেষে নিহত ও আহত পরিবারের মাঝে চেকগুলো তুলে দেয়া হয়।
উল্লেখ্য সীতাকুণ্ডের সীমা গ্রুপের সকল প্রতিষ্ঠান নিজ এলাকায় গড়ে তুলেছেন সীমা গ্রুপের প্রয়াত এম ডি আলহাজ্ব মো: শফি সাহেব। এলাকার মানুষের কথা চিন্তা করে যোগ্যতা অনুযায়ী সীতাকুণ্ডের মানুষকে চাকুরী দিয়েছেন, সীতাকুণ্ডে শত শত মিল কারখানা থাকলে ও এক মাত্র সীমা গ্রুপে প্রায় ৭০% সীতাকুণ্ডের স্হানীয় লোক চাকরি করে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট