1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে হাজী মোস্তফা বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ২ সহস্রাধিক শিক্ষার্থী ফেনীতে লায়ন্স ইন্টারন্যাশনালের উদ্যোগে বিনামূল্যে ৫০০ রোগীর চোখ পরীক্ষা, ৫০ জন ছানি অপারেশনের জন্য নির্বাচিত হাটহাজারীতে লায়ন্স অব চিটাগাং ক্লাসিকের বহুমাত্রিক সেবা কার্যক্রম বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) সিলেট’র স্বজন স্মরণ কর্মসূচি সম্পন্ন মেধস আশ্রমে ঢাকের বাদ্য ও চণ্ডীপাঠে মহালয়া, দেবীপক্ষের সূচনা কালুরঘাটে ট্রেনের ধাক্কায় বোয়ালখালীর ব্যক্তির মৃত্যু উস্তাদ আলাউদ্দিন খাঁ স্মৃতির সারণি বেয়ে স্মারক হয়ে থাকা সেই বেবীট্যাক্সি —লায়ন মোঃ আবু ছালেহ্ সাতকানিয়ায় সরকারি দপ্তর ও স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এডভোকেট শামিম আরা স্বপ্না বোয়ালখালীতে বিএনপির মনোনয়ন দৌড়ে ৪৮ চেয়ারম্যান প্রার্থী

চন্দনাইশে দেশব্যাপী বিএনপি জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে উপজেলা চেয়ারম্যান জব্বার চৌধুরী’র বিক্ষোভ মিছিল

  • সময় বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ৫৮৭ পঠিত
sdr

জাহাঙ্গীর আলম চৌধুরীঃ
চন্দনাইশে দেশব্যাপী বিএনপি জামায়াতের অগ্নি সন্ত্রাস, পুলিশ হত্যা, হরতাল, অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা চেয়ারম্যান, বাংলাদেশ আ’লীগ ত্রাণ ও সমাজকল্যাণ উপ কমিটির সদস্য মো. আবদুল জব্বার চৌধুরী। ১ নভেম্বর বুধবার বিকেলে গাছবাড়ীয়া বদুর পাড়া রাস্তা মাথা থেকে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের উপর বিক্ষোভ মিছিল পদক্ষিণ শেষে প্রতিবাদ সমাবেশের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় আলোচনায় অংশ নেন, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক বাবর আলী ইনু, প্রচার সম্পাদক হেলাল উদ্দিন চৌধুরী, চেয়ারম্যান খোরশেদ আলম টিটু, কাউন্সিলর যথাক্রমে মোজাম্মেল হক চৌধুরী, মো. আলমগীর, যুবলীগ নেতা যথাক্রমে চৌধুরী আমির মো. সাইফুদ্দিন, নুরুল আমজাদ চৌধুরী, বোরহান উদ্দিন গিফারী, মোজাম্মেল হক, সাঈদুল হক সাইমন, মোরশেদ আলম চৌধুরী,কুতুব উদ্দিন হাসান কাজী শিমুল প্রমূখ। উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী তার বক্তব্যে বলেন, চন্দনাইশ- সাতকানিয়া আংশিক এলাকা হচ্ছে নৌকা’র ঘাঁটি, আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দিবে তার পক্ষে আমরা কাজ করব। সেই কাজ করার মানসিকতা আমাদের সৃষ্টি করতে হবে। তিনি আরও বলেন, বিএনপি জামায়াত যে নৈরাজ্যে সৃষ্টি করেছে তা প্রতিহত করতে নেতা কর্মীদের সজাগ থাকার আহ্বান জানান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট