1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনামঃ
রাশিয়ান দূতাবাসে আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিনিধি দলের মতবিনিময় হতদরিদ্র মেয়ের বিয়েতে এনইএইচআরএফ- চট্টগ্রাম জেলা কমিটির আর্থিক সহায়তা টাঙ্গাইলে বাগীশিক এর গীতা সম্মেলন চট্টগ্রামের যানজট নিরসনে নাগরিক ফোরামের ২৫ দফা স্মারকলিপি রাউজানে মানব কল্যাণে ধম্মকথার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পটিয়ায় টাইলসের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু পটিয়ায় দোকানের ভাড়া চাওয়ায় মসজিদের মোতোয়াল্লির ওপর হামলার অভিযোগ বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম ইপিজেড–পতেঙ্গা অঞ্চল কমিটি গঠনকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিভিন্ন রাজনৈতিক দল থেকে ১৫৫ নেতাকর্মী যোগ দিলেন পটিয়া এনসিপিতে পটিয়া ও বোয়ালখালী  দুই থানার ওসির নেতৃত্বে মাদক বিরোধী সমাবেশ ও র‌্যালি

মহল্লাবাসীর সাথে ওমর আলী সওদাগর জামে মসজিদের মোতোয়াল্লি এম আশরাফুল আলম’র মতবিনিময়

  • সময় বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ৪০৩ পঠিত

নগরীর ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ডস্থ ওমর আলী মাতাব্বর মহল্লাবাসীর সাথে ওমর আলী সওদাগর জামে মসজিদের উন্নয়নে এক মতবিনিময় সভা ওমর আলী মাতাব্বর মহল্লা কমিটি ও মসজিদ পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি আবু বক্কর সওদাগরের সভাপতিত্বে ও ওমর আলী মাতাব্বর মহল্লা কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সৈয়দ রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড কাউন্সিলর ও ওমর আলী সওদাগর জামে মসজিদের মোতোয়াল্লি আলহাজ্ব লায়ন এম আশরাফুল আলম। প্রধান বক্তার বক্তব্য রাখেন ওমর আলী মাতাব্বর মহল্লা কমিটি ও মসজিদ পরিচালনা কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক আলহাজ্ব ম নাছির উদ্দীন শাহ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওমর আলী মাতাব্বর মহল্লা কমিটি ও মসজিদ পরিচালনা কমিটির সম্মানিত সিনিয়র সহ-সভাপতি জাফর আহমদ, সিনিয়র যুগ্ন-সম্পাদক এম ফরিদুল আলম, ওমর আলী মাতাব্বর মহল্লা কমিটি ও মসজিদ পরিচালনা কমিটির সম্মানিত যুগ্ন-সম্পাদক আব্দুল নবী, যুগ্ন-সম্পাদক মোহাম্মদ আলমগীর।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ওমর আলী মাতব্বর মহল্লা কমিটির যুগ্ন-সম্পাদক সাইদুল ইসলাম, অর্থ সম্পাদক আলী বেলাল সাহেদ, সহ-অর্থ সম্পাদক সরোয়ার উদ্দীন, সহ-ক্রীড়া সম্পাদক আব্দুর নুর জাবেদ, মাসুদ রানা,ইলিয়াস বাবুল, জাহাঙ্গীর আলম, নুরুল আমিন, নজরুল ইসলাম মামুন প্রমুখ।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ওমর আলী সওদাগর জামে মসজিদের মোতোয়াল্লি আলহাজ্ব লায়ন এম আশরাফুল আলম মসজিদের উন্নয়ন, কর্মপরিকল্পনা ও বাজেট প্রস্তুত এবং পরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান জানান। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট