1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১০ মে ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির পক্ষ থেকে উদযাপন করা হলো রবীন্দ্র জয়ন্তী। নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ জেলা চ্যাম্পিয়ন পটিয়া উপজেলা বালিকা ফুটবল দল। পটিয়ায় আমজু মিয়ার ১১৭তম বলিখেলায় চ্যাম্পিয়ন মাসুদ বলী। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক: বাঁকে বাঁকে মৃত্যু, প্রতিদিন বাড়ছে আতংক।  আনজুমান ট্রাস্টের ওরস ও কোরবানীর চামড়া কালেকশনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত শাহী জামে মসজিদ মুসল্লী পরিষদের সভা অনুষ্ঠিত বোয়ালখালী ফুটবল খেলোয়াড় সমিতির আহ্বায়ক কমিটি গঠিত মিডিয়া সমাজের দর্পণ, সাংবাদিকগণ সেই দর্পণের ম্যাজিশিয়ান: প্রফেসর ড. আসিফ মিজান এবার বর্ষাকালে শহর ৮০ ভাগ জলাবদ্ধতামুক্ত থাকবে। চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে জলাবদ্ধতা শীর্ষক সেমিনারে ডা. শাহাদাত হোসেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের রত্নগর্ভা মা সম্মাননায়: সুশিক্ষিত জাতি গঠনের পেছনে সুশিক্ষিত মায়ের বিকল্প নেই -প্রফেসর হাসিনা জাকারিয়া

বিজয় টিভি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবিএম মহিউদ্দিন চৌধুরীর আত্মার মাগফেরাত কামানায় দোয়া মাহফিল

  • সময় সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ৪৫৭ পঠিত

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামীলীগের সাবেক সভাপতি, বিজয় টিভি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চট্টলবীর আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরীর বিদেহী আত্মার মাগফেরাত কামানায় এক দোয়া মাহফিল
গতকাল বিকালে বিজয় টিভি চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো অফিসে মাহফিল অনুষ্ঠিত হয়।

বিজয় টিভি চট্টগ্রাম ব্যুরো চীফ মোরশেদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম ব্যুরো অফিসের সিনিয়র রিপোর্টার এন্ড ডেপুটি ব্যুরো চীফ কাজী এম হাবিব রেজা। মিলাদ মাহফিল পরিচালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক আলহাজ্ব মাওলানা এম সোলাইমান কাসেমী। আলোচনায় অংশ নেন বিজয় টিভি কক্সবাজার প্রতিনিধি এম শাহ আলম, রাঙ্গামাটি প্রতিনিধি মেহেদী হাসান সোহাগ, বান্দরবান প্রতিনিধি রিমন পালিত, ফঠিকছড়ি প্রতিনিধি এম সেলিম উদ্দিন, সাতকানিয়া প্রতিনিধি মো. নাছির উদ্দিন, আনোয়ারা প্রতিনিধি মো. হিজুল্লাহ সোহেল, মিরসরাই প্রতিনিধি রাজু ‍কুমার দে, সন্ধীপ প্রতিনিধি ইসমাইল হোসেন মনি, পটিয়া প্রতিনিধি তাপস দে আকাশ, লোহাগাড়া প্রতিনিধি মোক্তার হোসেনসহ জেলা ও উপজেলা প্রতিনিধিবৃন্দ।

এসময় বক্তারা আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরীর কর্মময় জীবনের নানাদিক নিয়ে আলোচনা করেন। পরিশেষে বিজয় টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চট্টলবীর আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরীর আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা এম সোলাইমান কাসেমী।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট