1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকায় নিষিদ্ধ সংগঠন তৃণমূল আওয়ামী লীগের উদ্যোগে ৭৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পটিয়ায় মালঞ্চের সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত। ফতেয়াবাদ মহাকালী বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ। আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের ঝটিকা পরিদর্শন চন্দনাইশের সাতবাড়িয়ায় আহলে বাইতে রাসূল (দ:)’র স্মরণে সুলতানে কারবালা মাহফিল ২৫ ও ২৬ জুন কারাবন্দি পটিয়ার সাবেক মেয়র আইয়ুব বাবুলের মায়ের ইন্তেকাল, প্যারোলে মুক্তির আবেদন। এলইডি স্কিন উপহার সিআইপি হাজী আবুল বশরের। পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বিশ্বকাপ ফুটবল উন্মাদনা। পটিয়ার উন্নয়নের দাবি সংসদে উত্থাপন করে প্রশংসায় ভাসছেন এমপি এনামুল হক। আন্দোলন সংগ্রামের দল আওয়ামী লীগ কঠিন পরিস্থিতির মধ্যে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে -তসলিম উদ্দীন রানা ঘাসিয়ার পাড়া মডেল মহল্লা কমিটির কার্যকরী পরিষদের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

উগ্রবাদ প্রতিহতে নাগরিক এবং পুলিশ এর ভূমিকা বিষয়ক আস্ক ইয়র লোকাল পুলিশ অফিসার সভা

  • সময় রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ৪২০ পঠিত

”প্রচলিত আইন কানুন সম্পর্কে জনগন না জানার কারনে তারা পুলিশকে ভূল বোঝে”

অফিসার ইনচার্জ, বাশঁথালী থানা

দি এশিয়া ফাউন্ডেশনের উদ্যোগে পিস প্রকল্পের আওতায় বাশঁখালী থানায় ”আস্ক ইয়র লোকাল পুলিশ অফিসার” সভার আয়োজন করা হয়। উগ্রবাদ প্রতিহতে নাগরিকদের ভূমিকা বিষয়ক আস্ক ইয়র লোকাল পুলিশ সভাটি বাশঁখালী থানার ৫ নং কালীপুর ইউনিয়নে আয়োজন করে ইউনিয়নের ১নং ওয়ার্ড সিফিএফ ফোরাম, দি এশিয়া ফাউন্ডেশন এবং বাশঁখালীর যৌথ উদ্যোগে। অক্টোবর ০৭, ২০২২ আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, বাশঁখালী থানার অফিসার ইনচার্য মো: কামাল উদ্দিন, বিশেষ অতিথি, সাব-ইন্সপেক্টর রাজীব চন্দ্র পোদ্দার, সভায় সভাপতিত্ব করেন ৫ নং কালীপুর ইউনিয়নে চেয়ারম্যান এ্যাড. আ.ন.ম শাহাদত হোসেন এবং সভাটি সঞ্চলনা করেন মো: নাসির উদ্দিন, প্রোগ্রাম অফিসার, পিস প্রকল্প, দি এশিয়া ফাউন্ডেশন।

প্রধান অতিথির বক্তব্যে বাশঁখালী থানার অফিসার ইনচার্য মো: কামাল উদ্দিন বলেন, ”বাংলাদেশ পুলিশ সবসময় তাদের সীমিত সম্পদ দিয়ে জনগনের সেবা করার শতভাগ চেষ্টা করছে। বাংলাদেশ পুলিশ এবং দেশের আইন প্রতিনিয়ত জনগনের সেবায় আপডেট হচ্ছে। প্রচলিত আইন কানুন সম্পর্কে জনগন না জানার কারনে তারা পুলিশকে ভূল বোঝে। তিনি আরও বলেন, আপনাদের এলাকার আইন শৃংখলা এবং অপরাধ নির্মূলে বাশঁখালী থানার পুলিশ সবসময় সক্রিয় আছে। বাংলাদেশ কমিউনিটি পুলিশিং সদস্যরা আরো সক্রিয় হলে স্থানীয় অপরাধ নির্মূল দ্রুততার সাথে করা সম্ভব হবে। যেকোন সমস্যায় আপনারা থানায় আসেন, আমরা পুলিশ সদস্যরা আপনাদের সার্বিক সহায়তা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা কর “।

সভাপতির বক্তেব্যে চেয়ারম্যান বলেন, রাজনৈতিক মতাদর্শের উর্দ্বে উঠে জনগনের সেবা করার জন্য আমরা জনপ্রতিনিধি হয়েছে। আমার ইউনিয়নের সকল জনপ্রতিনিধি সবসময় সক্রিয় আছে এলাকার জনগনের বিভিন্ন সমস্যা সমাধান করার জন্য। সকল ধর্মের মানুষ শান্তিপূর্ন সহাবস্থানে বসবাস করছে। এলাকার জনগনকে বলতে চাই, আপনারা যদি আমার কাছে সেবা নিতে এসে কোন ধরনের হয়রানির স্বীকার হয়ে থাকেন তাহলে আজ সবার সামনে বলতে পারেন। জনপ্রতিনিধি হিসাবে আমার পরিষদের সকল সদস্যরা সবসময় জনগনের পাশে আছে।

উক্ত সভায়, বাশঁখালী থানার অফিসার ইনচার্য মো: কামাল উদ্দিন স্থানীয় জনগনের বিভিন্ন সমস্যার এবং প্রশ্নে জবাব দেন।

 

সভায়, গুনাগরী বিট পুলিশিং কর্মকর্তা মো কিবরিয়া, বাশঁখালী থানার কালীপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড কমিউনিটি পুলিশং ফোরামের সভাপতি মো আমীর আহমেদ, পিস প্রকল্পর বাশঁখালী উপজেলা কো-অর্ডিনেটর হাবিবুর রহমান, চন্দনাইশ উপজেলা কো-অর্ডিনেটর আল-আমিন হোসেন, আনোয়ারা উপজেলা কো-অর্ডিনেটর আব্দুল ওয়াহেদ তালুকদার, কালীপুর ইউনিয়নের জনপ্রতিনিধি সহ এলাকার প্রায় ২০০ জন মানুষ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট